ভারতের উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, নিহতদের মধ্যে কয়েকটি শিশুও থাকতে পারে।
র
বাংলাদেশে প্রায় ১০ বিলিয়ন ডলার (১ হাজার কোটি ডলার) বিনিয়োগ করবে ভারত। মিরসরাই ও মোংলায় দুটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে ভারতের বিনিয়োগ আরও বাড়বে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নে ২৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য চাঁদপুরের মাজহারুল হক বিএনএসসি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াখালী অন্ধ কল্যান সমিতি এ ক্যাম্পের আয়োজন করে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে পুলিশ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে। নিহত কিশোরের নাম মোহাইমিনুল ইসলাম (১৭)। সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল বয়ান চেয়ারম্যান বাড়ির আবুধাবি প্রবাসী জহিরুল ইসলামের ছেলে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাটে তিস্তা নদীর পানির স্রোতে কনক্রিটের আরসিসি অংশের ৩০ মিটার স্পার দেবে গেছে।
আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
রাতভর ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে চট্টগ্রামে এক ঘণ্টা পিছিয়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা।
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে যুবলীগ।