নির্মাণাধীন ১২ তলা ছাত্রাবাসের ৯ তলায় কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে একজন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুক্রবার সকালে নির্মাণাধীন শেখ রাসেল হলে এ দুর্ঘটনা ঘটে।
র
ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের পাঠানো ৪২টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। শুক্রবার ভোরে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনগুলো ধ্বংস করে। এটি ছিল এ পর্যন্ত ইউক্রেনের সর্বোচ্চ ড্রোনের হামলা।
খুলনার ডুমুরিয়ায় পুকুরে জেলেদের জালে ধরা পড়েছে ২০টি ইলিশ মাছ। প্রতিটি ইলিশের গড় ওজন ৫০০ গ্রাম।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের অব্যাহত উন্নয়নে বিদেশে কমর্রত প্রবাসী বাংলাদেশীদের কাছে আগামী সাধারণ নির্বাচনে তার দলের নির্বাচনী প্রতীক ‘নৌকা’র পক্ষে ভোট চেয়েছেন।
সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি নির্মিত এ সিনেমা গত ২১ এপ্রিল বিশ্বের ৫ হাজার ৭০০ পর্দায় মুক্তি পায়। কিন্তু বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।
২০৩০ সালের মধ্যে প্রতি বছর ৩০ লাখ বাংলাদেশি পর্যটক চায় সৌদি আরব। এ লক্ষ্য নিয়েছে দেশটি। চলতি বছর দেশটিতে ৩ লাখ ৩২ হাজারের বেশি বাংলাদেশি ভ্রমণ করেছেন। অফিসিয়াল ইন্টিগ্রেটেড ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুকসংক্রান্ত সৌদি আরবের প্রথম রোড শোতে এমন তথ্য দিয়েছে সৌদি সরকার।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি শুরু হচ্ছে আগামীকাল শনিবার (২৬ আগস্ট) থেকে। ভর্তি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বৃষ্টি উপেক্ষা করে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশ।
আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর। সময়ের হিসাবে বিশ্বকাপের আর মাত্র ৪০ দিন বাকি। এর মধ্যে অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত সময় পার করছে শেষ পর্বের যাচাই-বাছাই প্রক্রিয়ায়।
শেরপুরের নালিতাবাড়ীতে নির্মাণাধীন একটি অটো রাইস মিলের ডায়ারের নিচ থেকে লিটন (৩০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও গ্রামের সেতু এগ্রো ইন্ডাস্ট্রি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।