চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক বাণিজ্য শুরু করে দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। দেশটির অর্থমন্ত্রী মারসিলো মনতেনেগ্রো বলেছেন, গত মে থেকে চলতি জুলাই পর্যন্ত বলিভিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের ১০ শতাংশ চীনা মুদ্রা ইউয়ানে হয়েছে। এর পরিমাণ ২৭৮ মিলিয়ন ইউয়ান বা ৩৮ দশমিক ৭ মিলিয়ন ডলার।
র
গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রবিবার গাজীপুর জেলা ও দায়রা জজ মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম মো: জাকির হোসেন, তিনি গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জয়দেবপুর লক্ষীপুরা এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
বগুড়ার ধুনটে ঘরের মেঝে খুঁড়ে মর্জিনা খাতুন নামে এক স্বামী পরিত্যাক্ত নারীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় তার ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার গ্রেফতারকৃত আসামিদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। রবিবার বিকালে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করে ছাতক উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
নির্বাচন কমিশনের (ইসি) চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বড় বাধা বিএনপি। তারা চায়না দেশের সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।
জাতীয় জনতা পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়া বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
দেশে রবিবার (৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।এ সময় নতুন করে ৫৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ভবিষ্যতে সরকারি চাকরির আবেদনে সত্যায়নের প্রয়োজন হবে না । চাকরি প্রার্থীদের ভোগান্তি দূর করতে বিষয়টি সহজ করা হবে।