দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
র
সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে দুই সপ্তাহ যুক্তরাষ্ট্র ঘুরে সম্প্রতি বাংলাদেশে এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২ জুলাই থেকে সেখানে ছিলেন শাকিব খান। যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় শাকিব খানের সঙ্গে দেখা গেছে অপুকে। ভক্তরা বলছেন, হঠাৎ অপুর আচরণ এমন বদলে যাওয়ার কারণ কী?
গত ২২ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি। রোববার দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিএনপির প্রতিনিধি দল এই হিসাব জমা দেন।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, অতীতের মত আগামীতেও বিএনপির সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হস্তে দমন করা হবে।
অদম্য ইচ্ছে থাকলে অনেক অসাধ্য সাধন করা যায়। ৪৬ বছর বয়সে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন রহিমা বেগম (৪৬)। কুড়িগ্রাম সরকারি কলেজ ভাতাভুক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত। তার পিতা আছর উদ্দিন।
বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে তার কার্যালয়ে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা স্কুল মাঠ থেকে জামায়াতে ইসলামীর ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।
অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাত করার জন্য দেশটিতে যে সামরিক অভ্যুত্থান ঘটেছে তাতে সংযুক্ত আরব আমিরাতের হাত রয়েছে বলে ফরাসি-ভাষী আজেরিয়ার সংবাদপত্র লে সোর ডি'আলজেরি জানিয়েছে।
সাকিব আল হাসান ও লিটন দাসের পর কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন আফিফ হোসেন। সেখানে লিটনের দল সারে জাগুয়ার্স দলের হয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবেন জাতীয় দলের এই বাঁহাতি ব্যাটসম্যান।