ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ কমেছে। ২১ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ ১ দশমিক ৯ বিলিয়ন বা ১৯০ কোটি ডলার কমেছে।
র
বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পল্টনে বিএনপির অফিসে পৌঁছে দিয়েছে পুলিশ। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছিলেন যে ডিবি কার্যালয় থেকে ডিবির গাড়িতে করে তার বাসায় তাকে পৌঁছে দেয়া হচ্ছে।
পরীক্ষামূলকভাবে চালু হলো মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১। বর্তমানে কমবেশি ৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করছে প্রকল্পটি।
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ২টি ভিন্ন পদে ৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
পবিত্র আশুরার দিনে ইরাকের কারবালা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। শুক্রবার আশুরা পালনে হাজার হাজার শিয়া মুসলিম শহরটিতে জড়ো হয়েছিলেন। খবর ইরানের মেহের নিউজ এজেন্সির।
রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের গাড়িসহ বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে শ্যামলী শিশু পার্কের সামনে ১টি বাস, ১টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
পাকিস্তানে বর্তমানে ক্ষমতাসীন পিডিএম পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) জোট সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার পর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ক সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের কাজ শেষ হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দল।
সিরিয়ায় তুরস্কের ড্রোন হামলায় কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) চার সদস্য মারা গেছে। স্থানীয় প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।