রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্রগুলো দেখিয়েছেন দেশটির নেতা কিম জং–উন। শোইগুর নেতৃত্বে উত্তর কোরিয়া সফরে রয়েছে রাশিয়ার একটি প্রতিনিধিদল। গতকাল বুধবার সেখানে ক্ষেপণাস্ত্রগুলো দেখানো হয়।
র
সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক লাখ ২৫ হাজার ৪২৪ কোটি টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) আহরণ করেছে- যা এর আগের বছরের তুলনায় ১৭ ভাগের বেশি।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে ফাঁসি কার্যকর হবে অধ্যাপক ডক্টর তাহের হত্যা মামলার আসামি ড. মিয়া মহিউদ্দিনের।
আগামীকাল শুক্রবার ২৩ শর্তে বিএনপিকে নয়াপল্টনে মহাসমাবেশ ও আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার হেপাটাইটিস ছাড়াও অন্যান্য ঘাতক রোগ ও সংক্রামক রোগের বিস্তার রোধ এবং চিকিৎসাসেবার উন্নয়নে জনসচেতনতা সৃষ্টিসহ বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
কয়লাচালিত মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি আগামী ২৯ জুলাই পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এই ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬০০ মেগাওয়াট।
বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যেতে পারে। বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হবার দিকে যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে সিভিল সোসাইটি গ্রুপগুলো ব্যাপকভাবে উদ্বিগ্ন।
বিভিন্ন কৌশলে ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েই দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে হ্যাকাররা। ফলে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে না।
নব্বইয়ের দশকে সাড়া জাগানো পপ সংগীতশিল্পী সিনিয়াড ও’কনর মারা গেছেন। বুধবার রাতে ৫৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তবে কীভাবে সিনিয়াড মারা গেছেন তা এখনও জানা যায়নি।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল শুক্রবার।শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।