চলমান নারী ফুটবল বিশ্বকাপে শুরুটা মোটেই ভালো হয়নি আর্জেন্টিনার। বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে গোলে ইতালির কাছে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে আর্জেন্টাইন নারী দল।
র
আফগানিস্তান সিরিজের মাঝপথে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর ২৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।
রফতানি খাতে প্রি-শিপমেন্ট ঋণে সুদের হার ১ শতাংশ কমিয়ে ৯ দশমিক ১০ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রফাতানি খাতের বৈশ্বিক চ্যালেঞ্জ বিবেচনা করে বৃহস্পতিবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
জাতীয় নির্বাচনের তফসিল আগামী সেপ্টেম্বরে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে তিনি বলেছেন, এটা তার ‘অনুমাননির্ভর’ সময়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ে খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন।ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৬ পিস স্বর্ণের বারসহ রবিউল ইসলাম নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে ওই চোরা কারবারিকে আটক করা হয়।
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবে বরের বড় ভাইসহ তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ নৌকা ডুবির ঘটে।
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির ৮ নেতাকর্মীকে নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রামপালের গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিএনপির এসব নেতাকর্মীকে গ্রেফতার করে ফয়লাহাট ফাঁড়ি পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চেকপোস্ট দেখা গেছে।
মাগুরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি মাগুরায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু বলে জানা গেছে।