প্রায় আড়াই বছর আগে সিলেট শহরতলীর খাদিমপাড়াস্থ দলইপাড়ার এলাকার একটি নির্জন বাগান থেকে উদ্ধার করা হয়েছিল শাহরিয়ার নামে এক কিশোর মরদেহ। ক্লু-লেস এই এই হত্যাকান্ডের নেপথ্যের কারণ খুঁজতে ঘাম ঝরাতে হয়েছে বিভিন্ন তদন্ত কর্মকর্তাকে।
র
নাটোরের লালপুরে শিয়ালের কামড়ে ৭ জন আহত হয়েছেন। সকালে উপজেলার ঢুষপাড়া ও উধনপাড়া মাঠে শেয়ালের আক্রমণের এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসী একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলে।
বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ের চরম প্রদর্শনী দেখাল উইন্ডিজ। সফরকারী দলের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা আর চায়নাম্যান কুলদীপ যাদবের ঘূর্ণিতে ক্যারিবিয়ানরা ব্যাট করতে পেরেছে মাত্র ২৩ ওভার! রান উঠেছে ১১৪।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বিজনেস ক্লাসের এক নারী যাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে কেবিন ক্রু লুৎফর রহমান ফারুকী ওরফে বাবুকে বৃহস্পতিবার (২৭ জুলাই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্তে কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে একটি হ্রদে নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ থাকা আরও ৬ জনের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির কোস্ট গার্ড।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে কার্যকর করা হয়েছে।
বাংলাদেশেও এবার বিনিয়োগ এবং ব্যবসা করতে চাইছে এলন মাস্কের স্যাটেলাইট কোম্পানি। এলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের আরেকটি সংস্থা স্টার লিংক। এই স্যাটেলাইট কোম্পানি বাংলাদেশে ইন্টারনেট সরবরাহ করবে।
রাজধানীর নীলক্ষেতে তাবলিগ জামাতের দুই পক্ষের কর্মীদের মারামারিতে শামসুল হক (৫৫) নামের একজন নিহত হয়েছেন। বুধবার (২৬ জুলাই) বিকেলে নীলক্ষেতের বাবুপুরা জিলানী মার্কেটের মসজিদে এ ঘটনা ঘটে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।