চলতি বছরের ১ আগস্ট থেকে খোলা সয়াবিন তেল বিক্রির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।
র
দেশের ১০৯টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে ৭৪টি স্টেশনে পানি কমেছে। অন্যদিকে, বেড়েছে ৩০টি নদীর পানি ও অপরিবর্তিত রয়েছে ৫টি স্টেশনের পানি।
আগামী কাল ২৭ জুলাইয়ের ঢাকার মহাসমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপির বৃহস্পতিবারের মহাসমাবেশ পিছিয়ে আগামী শুক্রবার (২৮ জুলাই) নির্ধারণ করা হয়েছে। এদিকে, আওয়ামী লীগও ২৭ জুলাই য়ের (বৃহস্পতিবার) নির্ধারিত সমাবেশ একদিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত নিয়েছে।
কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে মিরাজ সরকার (৪) ও সাদিয়া আফরিন মারিয়া (১৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।বুধবার পৌর এলাকার ছোট আলমপুর দাস বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
কলম্বো টেস্টে আরও একটি দিনে আধিপত্য দেখাল পাকিস্তান। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক উপহার দিলেন আবদুল্লাহ শফিক। আক্রমণাত্মক ব্যাটিংয়ে শতক করলেন আঘা সালমান। আরেকটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে সাউদ শাকিল গড়লেন ইতিহাস। প্রথম ইনিংসেই চারশর কাছাকাছি পৌঁছে গেল পাকিস্তানের লিড।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। অন্তঃসত্ত্বা রুমা বিশ্বাস (২৬) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে। রুমার স্বামী একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষ। তিনি রাজবাড়ীর স্বর্ণব্যবসায়ী।
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম।
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদ মর্যাদার এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই পুলিশ সদস্যের নাম মো. মোতালেব।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবিতে বৃহস্পতিবার ঢাকায় বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশ হওয়ার কথা। তবে মহাসমাবেশ নিয়ে শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি হয়েছে।