জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় প্রকাশ করা হবে।
র
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মা নদীতে ডুবে বাশার আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
দিনাজপুরের খানসামা উপজেলায় দুটি ব্যাটারি চালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৩৮) নামে এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে খানসামা-মনাগঞ্জ সড়কের আলোকঝাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে।
উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে জানা গেছে ভারতের আদানি গ্রুপ বাংলাদেশে আরো ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুত রফতানির জন্য সরকারকে একটি নতুন প্রস্তাব দিয়েছে।
সরকার সুপরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য উল্লেখ করে বলেন, ‘তার এ বক্তব্য বিরোধীদলের ওপর অস্ত্র ব্যবহারের নতুন চক্রান্ত।’
দেশের ইতিহাসে নাগরিকদের সর্বোচ্চ ব্যক্তিগত তথ্য ফাঁসের তদন্ত প্রতিবেদন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে পুনঃ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
বিএনপি কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিস্ফোরকদ্রব্যসহ মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চীন সরকার দেশের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাঙকে অপসারণ করেছে। তার পূর্বসূরিই তার স্থলাভিষিক্ত হয়েছেন বলে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে।