র

১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে ডাকাতি মামলায় এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।মঙ্গলবার (২৫ জুলাই) র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের লেফট্যানেন্ট কমান্ডার মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাতে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বর্ষায় প্রকৃতির আসল সৌন্দর্য প্রকাশিত হয়: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বর্ষায় প্রকৃতির আসল সৌন্দর্য প্রকাশিত হয়: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বর্ষা এলে প্রকৃতি সাজে নতুন রূপে। তৃষিত হৃদয়ে, পুষ্পে-বৃক্ষে, পত্র-পল্লবে নতুন প্রাণের সঞ্চার করে। টাপুর-টুপুর বৃষ্টিতেই ধুয়ে-মুছে যায় সবকিছু। সেজন্য বর্ষায় বাংলার প্রকৃতির আসল সৌন্দর্য প্রকাশিত হয়। প্রকৃতি হয়ে ওঠে স্নিগ্ধ ও মনোরম। বর্ষার সুর ও ছন্দের মাঝে আছে মানুষের মন-প্রাণকে আনন্দিত করে তোলার দারুণ ক্ষমতা।

রাশিয়ায় ইউক্রেনের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র

রাশিয়ায় ইউক্রেনের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র

রাশিয়ায় ইউক্রেনের হামলাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জ্যঁ পিয়েরে। সম্প্রতি মস্কোয় ড্রোন হামলার বিষয়ে প্রশ্ন করা হলে এমন উত্তর দেন তিনি।

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল

গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। তবে এ সময় অন্য কোনও ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এলপিএলে ডাক পেলেন শরিফুলও

এলপিএলে ডাক পেলেন শরিফুলও

আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসার শরিফুলকে ডাক দিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. নুর আলম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬ অঞ্চলে দুপুর পর্যন্ত ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দসমূহকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।