ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের ছোড়া গুলিতে আইয়ুব নূর (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
র
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা হৃদরোগে ইন্তেকাল করেছেন।
নড়াইল সদর উপজেলায় শয়ন শেখ (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলার বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চতুর্থ দিনের শেষ বিকেলে ৩৮ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ফলে গল টেস্টের শেষ দিনে নাটকীয় কিছু ঘটানোর আশায় ছিল লঙ্কানরা। তবে ইমাম-উল-হকের দৃঢ়তায় শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতে আরেকটি টেস্ট জয়ের কৃতিত্ব দেখাল বাবর আজমের দল।
২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ের পর দলবদলে রেকর্ড ৫২ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন ফ্রান্সের বেঞ্জামিন মেন্ডি। তবে সাতটি ধর্ষণ ও দুটি ধর্ষণচেষ্টার অভিযোগে দুবছর জেল খাটেন এই ফরাসি ডিফেন্ডার। ফুটবল থেকে বিচ্ছেদ ঘটা মেন্ডি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ থেকে মুক্তি পেয়ে অবশেষে যোগ দিয়েছেন স্বদেশি ক্লাব লরিয়েন্তে।
মানবতাবিরোধী অপরাধ মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদারসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে মারামারি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্তসহ ১০ আসামি গ্রেফতার হয়েছে।
কুয়েতের খাইরান এলাকায় মোহাম্মদ জুয়েল (২৪) নামের এক প্রবাসী বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে। একই এলাকার মামুন নামের আরো এক প্রবাসী বাংলাদেশি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সিলেটের গোয়াইনঘাটের পিয়াইনগুল এলাকায় ভোলাগঞ্জগামী মাইক্রোবাসের চাকা ফেটে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নারীসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় এক নারী বিদ্বেষী যুবকের দা এর কোপে আরজুদা (৭৫) নামে এক নারী নিহত হয়েছে। গতকার বুধবার (১৯ জুলাই) দুপুরে পৌর এলাকার ভাদুঘর গ্রামে টিএন্ডটি পাড়া রেল লাইনের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৩ নারী ও ২ পুরুষ গুরুতর আহত হয়েছেন।