র

সৌদিসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা

সৌদিসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা

ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে আজ (বুধবার) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এবার পালিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় হজ। প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করছেন। হাজিরাও ঈদ উদযাপন ও কোরবানি করবেন।

এমপি-মন্ত্রীরা কে কোথায় ঈদ করছেন

এমপি-মন্ত্রীরা কে কোথায় ঈদ করছেন

মন্ত্রীদের অধিকাংশই এবার ঈদে ঢাকার বাইরে নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। ইতোমধ্যেই তারা ঢাকার বাইরে চলে গেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবারের পবিত্র ঈদুল আজহাই শেষ ঈদ। তাই ঈদকে কাজে লাগিয়ে তৃণমূল নেতাকর্মীদের ‘মন জয়ের’ চেষ্টা করছেন এমপি-মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বগুড়ায় রংপুরগামী বাস উল্টে নিহত ২

বগুড়ায় রংপুরগামী বাস উল্টে নিহত ২

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৮ জুন) ভোর ৬টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারায় এ দুর্ঘটনা ঘটে।

যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরছেন আরো বাংলাদেশী

যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরছেন আরো বাংলাদেশী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, সরকারের উদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে আগামী সপ্তাহের শুরুতে যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে আরো এক শ’ বা তার বেশি বাংলাদেশী নাগরিক দেশে ফিরে আসবেন।

আরো ২৫ দেশ ব্রিকসের সদস্য হতে আগ্রহী!

আরো ২৫ দেশ ব্রিকসের সদস্য হতে আগ্রহী!

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকসে আরো ২৫টির মতো দেশ যোগ দিতে আগ্রহী বলে জানা গেছে। গ্রুপটি নিজেও সুযোগটি লুফে নিয়ে সম্প্রসারিত হতে চাচ্ছে।

ডিএমপির অভিযানে গ্রেফতার ২০

ডিএমপির অভিযানে গ্রেফতার ২০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষ ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে দীর্ঘ যানজটে পড়েছে। মহাসড়কে পরিবহ‌নের সংখ‌্যা বৃ‌দ্ধি, সেতুতে পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভা‌বে গাড়ি চালানোর ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।

ভোর থেকে রাজধানীতে বৃষ্টি; ঈদযাত্রায় ভোগান্তি

ভোর থেকে রাজধানীতে বৃষ্টি; ঈদযাত্রায় ভোগান্তি

রাজধানীতে ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আকাশে রয়েছে মেঘের বিচরণ। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষজন। বিড়ম্বনার শিকার হচ্ছেন পশুর হাটের ক্রেতা-বিক্রেতারাও।

আখাউড়া স্থলবন্দরে ৬ দিন বন্ধ আমদানি-রপ্তানি

আখাউড়া স্থলবন্দরে ৬ দিন বন্ধ আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে টানা ৬ দিনের ছুটি থাকবে। এতে মঙ্গলবার (২৭ জুন) থেকে আগামী ২ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

আগামীকাল বৃহস্পতিবার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিন সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় বিভাগগুলোতে বৃষ্টিপাত কিছুটা কম থাকতে পারে।