র

রাজবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

রাজবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

রাজবাড়ীর সদর উপজেলার পাচুঁরিয়া ইউনিয়নে বৃষ্টির আশায় সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়।

দাবানলের কারণে কানাডা-যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যঝুঁকি

দাবানলের কারণে কানাডা-যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যঝুঁকি

কানাডায় তীব্র দাবানলের কারণে বাতাসের মান খারাপ হওয়ায় উত্তর আমেরিকার লাখ লাখ মানুষকে ঘরের বাইরে বের হলে এন৯৫ মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে নিউইয়র্কে বিনা পয়সায় মাস্ক বিতরণ করা শুরু হবে। কানাডা বলেছে যে, মানুষ যদি ঘরে থাকতে না পারে এবং বাইরে বের হয় তাহলে তাদের মাস্ক পরা উচিত।

সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মাঠে ফিরেছেন সাকিব, শুরু করেছেন অনুশীলন

মাঠে ফিরেছেন সাকিব, শুরু করেছেন অনুশীলন

হঠাৎ বৃহস্পতিবার মিরপুরে দেখা মিলল সাকিব আল হাসানের। দলে না থাকলেও সতীর্থদের সাথে অনুশীলনে যোগ দেন তিনি। যদিও সবার সাথে দলীয় অনুশীলন নয়, ফিটনেস নিয়ে আলাদাভাবে কাজ করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে দুর্ঘটনা : নিহত বেড়ে ৩

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে দুর্ঘটনা : নিহত বেড়ে ৩

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে আহত আরো দু’জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা তিন। চিকিৎসাধীন রয়েছেন আরো একজন।

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা চতুর্থ

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা চতুর্থ

ঢাকার বাতাসের মান বৃহস্পতিবার ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সকাল ৮টা ৫৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৩ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান চতুর্থ।

বেনাপোলে শক্তিশালী বোমা বিস্ফোরণ

বেনাপোলে শক্তিশালী বোমা বিস্ফোরণ

যশোরের বেনাপোলে একটি ট্রান্সপোর্ট অফিসের ভিতরে শক্তিশালী বোমা বিষ্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ভবনের দেয়ালে ফাটল ধরেছে। উড়ে গেছে অফিসের সাটার। বোমার আগুনে পুড়ে গেছে অফিসে থাকা সকল ফার্নিচার। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হলেন ইলোরা খান মজলিস

ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হলেন ইলোরা খান মজলিস

ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলোরা খান মজলিস। রবিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এমপি এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানানো হয়।

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। তেজগাঁও, মগবাজার, ইস্কাটন, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। তবে এর পরিমাণ ছিল সামান্য।