নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে কাজ করার সময় অসাবধানতা বসত বিদ্যুতের প্রধান লাইনের সঙ্গে স্পৃষ্টে হয়ে মো. রিপন (৩৬) ও নাছির উদ্দিন (২৮) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
র
কয়লার অভাবে পটুয়াখালীর ১,৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আজ সোমবার (৫ জুন) থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে। এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়।
১৪ বছরের ৯ বছরই ছিলেন ছায়ায়। এ ছায়ায় সর্বোচ্চ অবস্থান ছিল ভাগাভাগির ‘সেকেন্ড ইন কমান্ড’। রিয়াল মাদ্রিদের ‘পোস্টার বয়’ তখন ক্রিস্টিয়ানো রোনালদো। একসঙ্গে তিনটি ছবির জায়গা বরাদ্দ থাকলে তবেই দেখা মিলত তাঁর, সঙ্গে গ্যারেথ বেল। প্রায় এক দশক ছায়ায় পার করে দেওয়া সেই করিম বেনজেমাই গত পাঁচ বছর ছিলেন রিয়াল মাদ্রিদের ‘প্রধান মুখ’। এ মুখ প্রায় একাই এনে দিয়েছে একটি চ্যাম্পিয়নস লিগ আর দুটি লা লিগা। দ্বিতীয় সারির একজন থেকে হয়ে উঠেছেন রিয়ালের ‘রিয়েল কমান্ডার’।
পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সম্পর্কে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনী সবকিছু শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়। তবে কেউ মরণ কামড় দিলে বাহিনীর সদস্যরা প্রতিহত করবেন।
২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ। বাংলাদেশে সরকার ইলিশ মাছসহ লোনা পানির অন্যান্য মাছের প্রজনন নিরাপদ করতে এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের জেলেরা মাছ ধরা বন্ধ রাখলেও ভারত ও মিয়ানমারের জেলেরা বঙ্গোপসাগরের বাংলাদেশের সীমানায় মাছ ধরছে। মিয়ানমার ও ভারতীয় জেলেদের বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানায় মাছ ধরা পর্যবেক্ষণ, সমুদ্রের নিরাপত্তা পর্যবেক্ষণ, সাগরে দুর্ঘটনা রোধ এবং সমুদ্রগামী জাহাজের সাথে চব্বিশ ঘন্টা যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা, নজরদারি নিশ্চিতকরণে জিএমসিসি এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম চালু করছে সরকার।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, গত অর্থবছরে বিমানের ৪৩৬ কোটি টাকা লাভ হয়েছে। নতুন নতুন রুট পরিচালনা করে এই লাভের ধারা অব্যাহত রাখা যাবে।
স্বাস্থ্য সচেতন অনেককেই নিজের ডায়েট চার্টে আমন্ডের দুধ রাখতে দেখা যায়। বহু ধরনের খাবারের সঙ্গে তারা আমন্ডের দুধকেও পুষ্টিবর্ধক হিসাবে সঙ্গে রাখেন। তবে অনেকেই মনে করেন, আমন্ড দুধ খুবই উচ্চ প্রোটিন সম্পন্ন পানীয়। ফলে সেই ভয় থেকে অনেকেই দূরে রাখেন আমন্ডের দুধকে।
মারাঠি ও হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী সুলোচনা লাতকর ৯৪ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেয়ে কাঞ্চন ঘানেকর।
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে
১৯৭২ থেকে থেকে পথচলা শুরু দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড দল সোলসের। দেখতে দেখতে ৫০ বছর পার করে ফেলেছে ব্যান্ডটি। এই লম্বা সময়ে সোলসে অনেকে যুক্ত হয়েছেন, অনেকে বেরিয়ে গেছেন। তবে থেমে থাকেনি সোলস। চট্টগ্রামে গড়ে ওঠা এই ব্যান্ডটি প্রজন্মের পর প্রজন্মের মাঝে ধরে রেখেছে জনপ্রিয়তা।