র

আবহাওয়া পরিস্থিতি ভয়াবহ, প্রচণ্ড গরমে স্কুল বন্ধ

আবহাওয়া পরিস্থিতি ভয়াবহ, প্রচণ্ড গরমে স্কুল বন্ধ

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে। পরের দুই দিন সাপ্তাহিক ছুটির দিন।

  • প্রচণ্ড গরম আরও পাঁচ থেকে ছয় দিন অব্যাহত থাকতে পারে।

পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে মাইশা ও হালিমা নামের দুই বোনের মৃত্যু হয়েছে। দুপুরে আমুয়া বন্দরে এই ঘটনা ঘটে। ডোবা থেকে শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত ঝড় বয়ে যেতে পারে। এছাড়া ১০টি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে

সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে

বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে। সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘবসহ সকল ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়।

নির্দেশ অমান্য করায় ৯০ হজ এজেন্সিকে শোকজ

নির্দেশ অমান্য করায় ৯০ হজ এজেন্সিকে শোকজ

নির্দেশ দেয়ার পরও তিন দিনের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া শুরু না করায় ৯০টি বেসরকারি হজ এজেন্সিকে রোববার (৪ জুন) সন্ধ্যায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

অস্থির বৈশ্বিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে : প্রধানমন্ত্রী

অস্থির বৈশ্বিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে : প্রধানমন্ত্রী

বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, ‘...পৃথিবীর এই অস্বাভাবিক পরিস্থিতি কতদিন চলবে তা কেউ বলতে পারে না। হয়তো পরিস্থিতি আরো খারাপ হবে।’