বেশ কদিন ধরেই পরীমনি ও শরীফুল রাজের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছে না। সবশেষ ২৯ শে মে রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ছবি ও ভিডিও ফাঁস হয়। এরপর থেকে তাদের সম্পর্কের আরও অবনতি হয়।
র
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি স্বর্ণ, তিনটি মোবাইল ও দু’টি ল্যাপটপ জব্দের দাবি করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। এ সময় দুবাইফেরত এক যুবককে আটক করা হয়।
‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ নেবে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রূপায়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রূপায়ন সিটি উত্তরা। আগ্রহীরা আগামী ০৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে 'বিজ্ঞান ইউনিট' এবং ‘চারুকলা ইউনিট'-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার দুপুর ১টায় প্রকাশ করা হবে।
চলমান তীব্র তাপদাহের কারণে আগামীকাল ৫ই জুন থেকে ৮ই জুন মোট চারদিন দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের ৫০ সদস্য এবং তাদের পরিবারের ১৬৮ সদস্যকে শনিবার সিরিয়া থেকে ইরাকে ফিরিয়ে আনা হয়েছে। একজন ইরাকি কর্মকর্তা একথা জানিয়েছেন।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে সব ধরনের নাশকতা প্রতিরোধ ও আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে প্রায় সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
চলতি বছরের ডিসেম্বরের শেষে কিংবা ২০২৪ সালের জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। তবে এই নির্বাচনকালীন সরকার কখন গঠন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন দেশের প্রধানমন্ত্রী, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
চীনের মহাকাশ স্টেশন থেকে দেশটির তিন নভোচারি পৃথিবীতে নিরাপদে ফিরেছেন। ‘মিশন সম্পূর্ণ সফল’ উল্লেখ করে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোববার এ খবর জানিয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে রুপনকে আজীবন বহিষ্কার করা হয়।