চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে রাজধানীতে আম পরিবহনের জন্য আগামী ৭ জুন থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। ওই দিন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বিশেষ এই ট্রেনের কার্যক্রম উদ্বোধন করা হবে।
র
ঘর থেকে বের হলেই মাথা চক্কর দিয়ে উঠে, মাথার উপর কড়া রোদ। জুনের এই অসহনীয় রোদের সাথে লোডশেডিং যোগ হয়ে বিপর্যস্ত অবস্থা মানুষের। মুহূর্তেই ঘামে ভিজে যাচ্ছে পরনের কাপড়। কড়া এই রোদে কিছুক্ষণ হাঁটলে এবং পানি পান করতে না পারলে যেকোনো সময় বিপদ ঘটে যেতে পারে,
ভারতে শুক্রবারের ট্রেন দুর্ঘটনায় আহত দুই বাংলাদেশীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এ তথ্য জানিয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুরা এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামে তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
হবিগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (৪ জুন) সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার দাস।
নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ চালু হলো। রবিবার (৪ জুন) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি সবুজ পতাকা নাড়িয়ে ও বাঁশি বাজিয়ে এ ট্রেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
শ্রমিক কল্যাণবান্ধব চা শিল্প গড়ে তোলার জন্য চা বাগান মালিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রাজধানীর গুলিস্তানসহ আশপাশের বেশিরভাগ এলাকার সব ফুটপাথই দখল হয়ে গেছে। সাধারণ পথচারীদের এই হাঁটার স্থানকে কেন্দ্র করে চলে লাখ লাখ টাকার বাণিজ্য। আর এসব বাণিজ্যে জরিত এলাকার প্রভাবশালী ব্যক্তিরা কোথাও কোথাও স্থানীয় জনপ্রতিনিধিদের নামও শোনা যায়। বেশিরভাগ এলাকাতেই হকারদের দখলে চলে গেছে রাস্তা। বিভিন্ন এলাকায় ফুটপাথ দখল করতে করতে পুরো রাস্তায় দখলে নিয়েছেন হকাররা। হকারদের রাস্তা দখলের কারণে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।
মিশরীয় পুলিশের ইউনিফর্ম পরা এক বন্দুকধারীর গুলিতে মিশর সীমান্তের কাছে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।