র

খরচ আরও বাড়বে মধ্যবিত্তের

খরচ আরও বাড়বে মধ্যবিত্তের

জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে এমনিতে মধ্যবিত্তরা বিপাকে পড়েছেন। প্রতিবার বাজেট এলেই দুশ্চিন্তা বেড়ে যায়—খরচ বাড়ছে কত? কোথাও কি ছাড় মিলবে? এবারের বাজেট থেকে ছাড়ের তুলনায় মধ্যবিত্তের ওপর চাপ বেশি বাড়বে।

নিয়োগ পেয়েই নতুন সিইওর ১৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

নিয়োগ পেয়েই নতুন সিইওর ১৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

কানাডার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সানকর এনার্জি চলতি বছর ১ হাজার ৫০০ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটিতে সম্প্রতি নতুন নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন রিজ ক্রুজার। সিইও হিসেবে কর্মী ছাঁটাইয়ের এই ঘোষণাই তাঁর প্রথম বড় পদক্ষেপ।

আগামীকাল আবেদনের শেষ দিন, বিআইডব্লিউটিএতে ৬১ পদে চাকরি

আগামীকাল আবেদনের শেষ দিন, বিআইডব্লিউটিএতে ৬১ পদে চাকরি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১৬ ক্যাটাগরির পদে চতুর্থ থেকে ১৯তম গ্রেডে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী সোমবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আল্লাহ্‌র রহমত থাকে সর্বদা মানবতার কাজে

আল্লাহ্‌র রহমত থাকে সর্বদা মানবতার কাজে

হজরত আবু হুরায়রা (রা.)-র বরাতে এই হাদিসের বর্ণনা আছে।

তিনি বর্ণনা করেছেন যে নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের পার্থিব দুর্ভোগ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দুর্ভোগগুলোর কোনো একটি দূর করে দেবেন। আর যে কোনো ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তির (দায়) সহজ করবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার (দায়) সহজ করবেন। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার মুসলমান ভাইকে সহযোগিতা করতে থাকে, আল্লাহও তার সাহায্য করতে থাকেন।

স্বজনেরা লাশের খোঁজ পাচ্ছেন, মুঠোফোনের শব্দে

স্বজনেরা লাশের খোঁজ পাচ্ছেন, মুঠোফোনের শব্দে

ভারতের ওডিসা রাজ্যের বালাসোরের বাহানাগা স্টেশন এলাকায় শুক্রবার সন্ধ্যায় তিন ট্রেনের দুর্ঘটনায় তৈরি হয় এক মর্মান্তিক বাস্তবতার। দ্রুত গতির ট্রেনের বগিগুলো উল্টে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৮৮ জন। রাতে লাশগুলো উদ্ধার করে নেওয়া হয়েছিল স্থানীয় একটি স্কুলপ্রাঙ্গণে। সেখানে কী পরিবেশ তৈরি হয়েছিল, কীভাবে স্বজনেরা প্রিয়জনের লাশ খুঁজে পেয়েছেন তা তুলে ধরেছেন ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদক সত্যসুন্দর বারিক। প্রতিবেদনটি বাংলা করে প্রকাশ করা হলো।

দুইজন বাদে সব নতুন মুখ নিয়ে এরদোয়ানের মন্ত্রিসভা গঠন

দুইজন বাদে সব নতুন মুখ নিয়ে এরদোয়ানের মন্ত্রিসভা গঠন

নতুন মন্ত্রিসভা গঠন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর তার গঠিত মন্ত্রিসভা প্রকাশ্যে এসেছে।

আরএসএফের দাবি, রাজধানী খার্তুমের জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে

আরএসএফের দাবি, রাজধানী খার্তুমের জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে

সুদানের প্যারা মিলিটারি বাহিনীর যোদ্ধারা (আরএসএফ) রাজধানী খার্তুমের জাতীয় জাদুঘর দখল করেছে। শনিবার আরএসএফের একজন উপ-পরিচালক এই তথ্য জানিয়েছেন।

ভারতকে খেসারত দিতে হবে , অখণ্ড মানচিত্রের পেছনে কুমতলব থাকলে : কাদের সিদ্দিকী

ভারতকে খেসারত দিতে হবে , অখণ্ড মানচিত্রের পেছনে কুমতলব থাকলে : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ভারতের নতুন সংসদ ভবনে ‘অখণ্ড ভারতের’ মানচিত্র যদি কুমতলবে করা হয়ে থাকে, তাহলে ভারতকে এর খেসারত দিতে হবে। এটা যদি অবুঝের মতো করে থাকে, তাহলে একরকম কথা আর যদি শতবর্ষ আগের মহাভারতের ইতিহাস তুলে ধরার জন্য করে থাকে, তবে তা ভিন্ন কথা।

‘কটলার ডিস্টিংগুইসড প্রফেসর অব মার্কেটিং’ উপাধিতে ভূষিত হলেন, অধ্যাপক ইউসুফ আবদুল্লাহ

‘কটলার ডিস্টিংগুইসড প্রফেসর অব মার্কেটিং’ উপাধিতে ভূষিত হলেন, অধ্যাপক ইউসুফ আবদুল্লাহ

অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ ‘কটলার ডিস্টিংগুইসড প্রফেসর অব মার্কেটিং’ উপাধিতে ভূষিত হয়েছেন। দেশ–বিদেশে মার্কেটিং শিক্ষায় অবদান রাখায় কটলার ইমপ্যাক্ট ইনকরপোরেটেড কানাডার পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার কারণে যেসকল এলাকায় বাড়বে লোডশেডিং

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার কারণে যেসকল এলাকায় বাড়বে লোডশেডিং

কয়লা সংকটের কারণে প্রথমবারের মতো সম্পূর্ণরূপে সাময়িকভাবে বন্ধ হচ্ছে দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‘পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র’। ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় প্রায় এক মাসের জন্য এই বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। এর প্রভাব ঢাকা, বরিশাল ও খুলনাসহ সব জায়গায় থাকবে।