ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সোনাগাজী উপজেলার সরকারি দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে।
- জীবনের প্রতিটি অর্জন ধরে রাখতে ভিভো ভি৮০
- * * * *
- দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি
- * * * *
- নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত
- * * * *
- আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- * * * *
- সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- * * * *
র
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে নিখোঁজ হওয়া ৪ শিক্ষার্থীর খোঁজ মিলেছে ১১ দিন পরে। তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানা পুলিশ ঢাকার দারুস সালাম এলাকা থেকে ৪ শিক্ষার্থীকে উদ্ধার করে। গত ৩০ এপ্রিল থেকে রহস্যজনকভাবে তারা নিখোঁজ ছিল।
কক্সবাজারের টেকনাফ থানাধীন মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
ভারতকে টপকে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠলো পাকিস্তান। শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। সপ্তমস্থানে আছে বাংলাদেশ।
খোলা চিনির দাম কেজিপ্রতি ১৬ টাকা বাড়িয়ে ১২০ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আর প্যাকেটজাত চিনির কেজি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী অর্থবছরের (২০২৪ অর্থবছর) জন্য দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে। এতে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৭৫ হাজার ৯৪৫ কোটি টাকা (বরাদ্দের ২৮ দশমিক ৮৮ ভাগ) বরাদ্দ দিয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়‘মোখায়' পরিণত হয়েছে এবং এটি রবিবার যেকোনো সময় স্থলভাগে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদফতর এমন তথ্য দেয়ার পর থেকে কক্সবাজারে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য, অপেক্ষা করছি সত্যিকারের একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার জন্য।
সাবেক স্ত্রী চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির আদেশে খুশি হয়েছেন বলে জানিয়েছেন।
বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা এমটি এবাদী-১ জাহাজের ইঞ্জিন রুম থেকে পেট্রোলের ট্যাংকার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।