র

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে দুই কিশোর নিহত

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে দুই কিশোর নিহত

নগরের পাহাড়তলী থানার বিটাক মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।  

আজ থেকে জাবির ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু

আজ থেকে জাবির ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু

আজ মঙ্গলবার সকাল দশটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন অনলাইনে শুরু হবে। চলবে ৩১ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া ১৬ জুন থেকে ২৪ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চুয়াডাঙ্গায় আবারো ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গায় আবারো ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

চৈত্রের তাপদাহের মতো এই বৈশাখের গরমেও অতিষ্ঠ জনজীবন। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে হাঁপিয়ে উঠেছে খেটে খাওয়া মানুষ। অসহনীয় গরম আর তাপদাহে বিমর্ষপ্রাণ প্রকৃতি।

ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে ভোলা ও কক্সবাজারের মধ্যবর্তী স্থান দিয়ে

ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে ভোলা ও কক্সবাজারের মধ্যবর্তী স্থান দিয়ে

ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের ভোলা ও কক্সবাজার জেলার মধ্যবর্তী স্থান দিয়ে উপকূলে আঘাত হানতে পারে।বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ভারতের ওড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হয়ে পরে দিক পরিবর্তন করে উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি।

বান্দরবানে ফের সন্ত্রাসীদের গুলি, নিহত ৩

বান্দরবানে ফের সন্ত্রাসীদের গুলি, নিহত ৩

বান্দরবান রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ফের তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। সোমবার দুপুরে উপজেলার পাইখ্যং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী নিহতদের লাশ উদ্ধার করেছে।

প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে আজ লন্ডন ত্যাগ করবেন

প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে আজ লন্ডন ত্যাগ করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে আজ দেশের উদ্দেশে রওয়ানা দেবেন। লন্ডন সময় ১৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি বিমান প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।  

জোর করে গদি ধরে রাখতে বেসামাল হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল

জোর করে গদি ধরে রাখতে বেসামাল হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল

দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি’র নেতাকর্মীদের জামিন আবেদন নামঞ্জুরের ঘটনাকে দেশের বিচার ব্যবস্থার ওপর বর্তমান অবৈধ সরকারের নগ্ন হস্তক্ষেপ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী সরকার নিজেদের গদি জোর করে ধরে রাখতে আদালতকে দিয়ে বিএনপি নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণ করতে বেপরোয়া ও বেসামাল হয়ে উঠেছে।

সমরেশ মজুমদার আর নেই

সমরেশ মজুমদার আর নেই

ভারতের জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক ও ‘কালবেলা’ উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার আর নেই।সোমবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 

উপদ্রুত মণিপুর থেকে পালাচ্ছেন ভিন রাজ্যের লোকজন, শরণার্থীর ঢল মিজোরামে

উপদ্রুত মণিপুর থেকে পালাচ্ছেন ভিন রাজ্যের লোকজন, শরণার্থীর ঢল মিজোরামে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে উপদ্রুত মণিপুর থেকে দেশের অন্য রাজ্যের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বিভিন্ন রাজ্যের সরকার।