বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও ক্লাব ফুটবলেও শীর্ষ পর্যায় থেকে এখন অনেকটাই দূরে রোনালদো। কিন্তু সেইসব প্রভাব ফেলতে পারেনি তার বর্তমান রোজগারে। আয়ের ক্ষেত্রে আপাতত তিনিই সবার ওপরে।
- ‘স্ত্রী ২’-এর পর বেড়েছে পারিশ্রমিক, ‘ইথা’-এ দিগুণ নিয়েছেন শ্রদ্ধা
- * * * *
- আইনশৃঙ্খলা বাহিনীর ‘কিছু কর্মকর্তা’ ফ্যাসিস্টদের সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
- স্পিলবার্গের সিনেমায় কিলিয়ান-জেসি
- * * * *
- ৩ বছরের প্রেমের ইতি, বিচ্ছেদের পথে তারকা জুটি
- * * * *
- যে উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো
- * * * *
র
ভারতীয় মার্কিন নাগরিক অজয় বাঙ্গাই হচ্ছেন বিশ্ব ব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট। বুধবার (৩ মে) ২৫ সদস্যের এক্সিকিউটিভ বোর্ড জানিয়েছে, আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট থাকবেন বাঙ্গা। নির্বাহী বোর্ডের বৈঠকের পর এ সংক্রান্ত লিখিত বিবৃতি জারি করেছে বিশ্ব ব্যাংক।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পাঁচ দিন পরে গুলশানের বাস ভবনে ফিরবেন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৩টায় হাসপাতাল থেকে গুলশানের ‘ফিরোজায়’ নেওয়া হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে।
বাস মালিকদের দ্বন্দ্বে বগুড়া ও নওগাঁ জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। নওগাঁ থেকে ঢাকাগামী বাসগুলো বিকল্প পথে চলাচল করছে।
নোয়াখালীর চাটখিলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, ইয়াকুব, ফয়েজ ও রাফি।বুধবার দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নোয়াখালীল সুবর্ণচরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত নাজনীন সুলতানা জিতু (১৩) উপজেলার চর জব্বর ইউনিয়নের পশ্চিম জাহাজমারা গ্রামের বেলাল হোসেনের মেয়ে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে জালাল হোসেন (২৮) নামে এক যুবক আহত হয়েছেন।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। কেউ আইন ভঙ্গ করার চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সরবরাহ স্বল্পতার কারণে বুধবার ঢাকার বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩৫ থেকে ১৪০ টাকায় যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে রয়েছেন। এদিকে আগামী ৬ মে যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথ অঞ্চলের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস ও তার পত্নী ক্যামিলার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হবে। ওই অনুষ্ঠানে যোগ দিতে আজ লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।