সুদানে সংঘর্ষ বিরতির মেয়াদ আরো ৭২ ঘণ্টা বাড়ালো সেনা ও আধা সামরিক বাহিনী। আরো বেশি মানুষ সুদান ছাড়ছেন।
র
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৩ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী।
ভোলায় নতুন একটি কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স, যেখান থেকে কয়েক মাসের মধ্যেই পুরোদমে গ্যাস উত্তোলন শুরু করা যাবে বলে কর্মকর্তারা বলছেন।
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’-তে ১৭ মার্চকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারের পাশে একটি বাসায় গ্যাসের লাইনে কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।
এক মাসের ব্যবধানে রফতানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম ফের বাড়ানো হয়েছে। একইসাথে বাড়ানো হয়েছে রেমিট্যান্স তথা প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দামও।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে আমির হামজা (৮) ও মো: রিমন (৯) নামে দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক শিশুর লাশ উদ্ধার করেছে।
দেশের মাটি দিয়েই শেখ হাসিনা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।উইকেট তৈরিতে কাদামাটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে বিদেশ থেকে মাটি আনা হয়। এর আগে দেশের মাটি দিয়ে সিলেট ও বগুড়া স্টেডিয়ামের উইকেট তৈরি করেছিলো বাংলাদেশ।
সুনামগঞ্জে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ চাঁদাবাজি বন্ধ, বাস শ্রমিক নির্যাতনের বিচার ও অবৈধ যাত্রী পরিবহন বন্ধের তিন দফা দাবিতে আগামী ৪ মে (বৃহস্পতিবার) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলার বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।