বিগত কয়েক মাসের তুলনায় চলতি এপ্রিল মাসে ইরাকে সরবরাহকৃত ইরানি গ্যাসের পরিমাণ চারগুণ বেড়েছে বলে জানিয়েছে আঞ্চলিক তেল ও গ্যাস বিশ্লেষণকারী কোম্পানি মিটস।
র
ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানায় গ্যাস লিক করে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, যারা গুজব ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রীর ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বদনারচর নামক এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
বর্তমান স্বাস্থ্য বিজ্ঞান গত দশক ধরে তিনটি বিষয়ে ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছে। বিষয় তিনটি হলো- ফাস্টিংয়ের মাধ্যমে স্বাস্থ্যগত উন্নয়ন, শরীরকে ফ্রি রেডিক্যাল ইনজুরির হাত থেকে সম্ভব রক্ষা করা যাতে মানুষ খুব সহজে বুড়ো না হয়ে বরং এর
আবারো জ্বলে উঠলেন ফখর জামান, আরো একটা শতক তার ব্যাটে। ছিল মাত্র কুড়ি রানের ব্যবধান, ম্যাচটা শেষ না হলে পেয়ে যেতেন আরো একটা দ্বি-শতকও। তবে যা করেছেন, দলের জয়ের জন্য তাই ছিল যথেষ্ট। নিজেদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৭ রানের লক্ষ্য তাড়া করে সাচ্ছন্দ্যেই জয় পেয়েছে পাকিস্তান। শনিবার নিউজিল্যান্ডকে হারিয়েছে ৭ উইকেটে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিয়েছে। এদিকে, বৈশ্বিক ঋণ দাতা সংস্থাটি ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীর।স্থানীয় সময় রোববার (৩০ এপ্রিল) ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হলেও তার মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।