চলতি বছরের প্রথম তিন মাসে (মার্চ পর্যন্ত) দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২০ লাখ। এই সময়ে বেড়েছে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যাও।
র
বৈরী আবহাওয়ার কারণে ১৫ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ১৫ ঘণ্টা পর এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
গাজা-নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গ্রুপ হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া তেহরান সফর করার ইরানি পররাষ্ট্রমন্ত্র হোসাইন আমির আবদুল্লাহহিয়ানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। হামাস শুক্রবার এ তথ্য জানিয়েছে।
বুরকিনা ফাসোর হত্যাযজ্ঞে যারা প্রাণে রক্ষা পেয়েছেন সেই সব অধিবাসীরা শনিবার জানিয়েছেন যে নারী ও শিশুসহ ১৩৬ জনকে হত্যা করা হয়েছে। তারা এপ্রিল মাসের এই হত্যকাণ্ডের জন্য দিশটির নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৬৩ হাজার ৬৪০ জনে।
আগামী ৯ মে থেকে ১১ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। এটি উপকূলে আঘাত হানতে পারে ১১ থেকে ১৫ মে’র মধ্যে। আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম শনিবার রাতে এ আশঙ্কার কথা জানিয়েছে।
ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। রোববার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৩ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান চতুর্থ।
বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বে 'মডেল' বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।ওয়াশিংটন ডিসির রিজ কার্লটন হোটেলে শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএম আবদুল মোমেন।
বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ১৬৫ জন মানুষের মৃত্যু হয়। কিন্তু বজ্রপাত প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা নেই। আর প্রকল্পের নামে অর্থের অপচয় হলেও বজ্রপাতে মৃত্যু ঠেকানো যাচ্ছে না।