ঢাকাসহ দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
র
সুদানে সংঘাতময় পরিস্থিতিতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
সুদানের লড়াইরত জেনারেলদের একজন, আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি ডাগালো বিবিসিকে বলেছেন, লড়াই বন্ধ না হওয়া পর্যন্ত তিনি কোনো আলোচনায় যাবেন না।
ঢাকায় এসেছেন লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী ফ্রাঙ্কোইস ফেয়ট। চার দিনের সফরে শনিবার সকালে তিনি ঢাকা পৌঁছান।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা।শনিবার (২৯ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৭৪ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
চলতি বছরও যারা হজে যাবেন তাদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। এজন্য হজে যেতে ইচ্ছুকদের দ্রুত করোনা প্রতিরোধী টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
কক্সবাজার উখিয়া কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. জুনাইদ (২০) ও তবারক হোসেন (২২) নামে দুজনকে আটক করেছে র্যাব-১১।
রাজধানীর কেরানীগঞ্জে ২ অটোরিকশার সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত কবির হোসেন শাহিন হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় এক শিশুসহ নিহত শিক্ষার্থীর বাবা আহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কোনাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।