নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণয়ন করা ২০২৩ সালের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সকল বইয়ের ভুলভ্রান্তির সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। দীর্ঘ দিন ধরে আলোচনা-সমালোচনার পর শিক্ষাবর্ষের চার মাসের মাথায় সংশোধনীগুলো দেয়া হয়েছে।
র
দক্ষিণ কোরিয়ায় ১৯০ কোটি ডলার বিনিয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি প্রতিষ্ঠান। এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়।
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া কামিল মাদ্রাসার এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মাওলানা সাদেক আলী প্রামাণিক গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রাামের তোরাব আলী প্রামাণিকের ছেলে ও পুষ্পপাড়া কামিল মাদরাসার শিক্ষক ছিলেন গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির।
প্রতিটি মানুষের আচার-ব্যবহারের মাধ্যমে প্রকৃত মনুষ্যত্ববোধের পরিচয় ফুটে ওঠে। তাই মানবজীবনে সুন্দর ব্যবহারের গুরুত্ব অপরিসীম। সেজন্য সবার সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছে কোরআন। এ প্রসঙ্গে কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, ‘তোমরা মানুষের সঙ্গে উত্তম ও সুন্দর কথা বল।’ সুরা বাকারা, আয়াত ৮৩।
নিয়ম লঙ্ঘনের অভিযোগে ভারতের ৩৫০০টি অ্যাপসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে গুগল। বিপুল সংখ্যক এই অ্যাপস প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এগুলোর বেশিরভাগই ব্যক্তিগত ঋণ অ্যাপস।
সংগীতের দুনিয়ায় ভাইনাল রেকর্ডের (পাতলা প্লাস্টিক দিয়ে তৈরি রেকর্ড) ব্যবহার আরও বৃদ্ধি এবং জনপ্রিয় করতে বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে।
স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে আলোচনার বিষয় অ্যানড্রয়েড ১৪ আপডেট। কবে সব অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এই নতুন আপডেটটি পাবেন তা নিয়ে প্রশ্ন উঠে এসেছে বহুবার। কিন্তু গুগলের পক্ষে কোনও নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।
ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে। গত দুই মাসের মধ্যে এটি ছিলো ইউক্রেনের কোনো এলাকায় রাশিয়ার চালানো সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা। শনিবার এ তথ্য জানিয়েছে একাধিক বিশ্বগণমাধ্যম।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি তাদের শীর্ষ পদে লোকবল নিয়োগে দেবে। চাকরি পেতে অনলাইনে আবেদন করা যাবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকেল ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে জানা গেছে।