কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী সেপ্টেম্বরে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে আশা করা হচ্ছে। বুধবার সকালে সেতু বিভাগের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
র
ভোলায় চরফ্যাশনগামী একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। সম্পর্কে তার শ্বশুর-জামাই। তারা এক নিকট আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।
চলতি বছর নিবন্ধন করা অর্ধেক হজযাত্রীই ঢাকা জেলার। অন্যদিকে সবচেয়ে কম হজযাত্রী নিবন্ধন করেছেন পার্বত্য জেলা বান্দরবান থেকে। ঢাকা জেলায় মোট ৫৫ হাজার নয়জন হজযাত্রী নিবন্ধন করেছেন। বান্দরবান থেকে করেছেন মাত্র দু’জন।
ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণ ও বনানী কবরস্থানে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদিসহ ৩৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
সারাদেশে প্রাথমিক শিক্ষকদের চলতি বছরের বদলি কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলে এ বছর নতুন করে কোনো আবেদন নেওয়ার সুযোগ নেই।
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি ৫ ক্যাটাগরিতে একাধিক জনকে নিয়োগ দেবে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের ঘনিষ্ঠ মিত্র চীনের প্রেসিডেন্ট শি জিন পিং প্রথমবারের মতো প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোন আলাপ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ এবং অর্থবহ কথা হয়েছে।’
অস্বাস্থ্যকর এবং বিশৃঙ্ক্ষল জীবনযাপনের কারণে আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা বেশিরভাগই খাবারের কোনো নির্দিষ্ট সময় কিংবা রুটিন মেনে চলি না, শরীরচর্চার প্রসঙ্গ এলে নানা অজুহাতে এড়িয়ে যাই। ফলস্বরূপ লিভারে চর্বি জমতে থাকে।
ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করতে জাপানের ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ব্যবসার পরিবেশের উন্নতি অব্যাহত রাখব এবং বাংলাদেশে ব্যবসা করতে আপনাদের সবার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করব।’