ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে হেযবুত তাওহীদ এবং ইত্তেফাকুল উলামার সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন।
র
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ফিরতে শুরু করেছেন ঢাকাবাসী। তিনদিনে রাজধানীতে ফিরেছেন অর্ধ কোটির বেশি সিম ব্যবহারকারী। এর আগে ঈদুল ফিতর উপলক্ষে গত আট দিনে রাজধানী ছেড়েছেন এক কোটি ৩১ লাখ ৫৫ হাজার ৩৭০ সিম ব্যবহারকারী।
দেশে সর্বোচ্চ তাপমাত্রা আবারও ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে তিনটি বিভাগের কিছু এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশে লবণ উৎপাদন গত ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়েল দক্ষিণ কোরিয়ায় মাঝে মাঝে পরমাণু সাবমেরিন মোতায়েনের একটি চুক্তিতে সই করেছেন। এছাড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের পরমাণু বোমা ব্যবহার করতেও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-জাপান বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ‘ব্যাপক অংশীদারিত্ব’ থেকে সফলভাবে ‘কৌশলগত অংশীদারিত্বে’ পৌঁছেছে।
ভর্তুকি কমাতে চলতি বছরে গ্রাহক পর্যায়ে তিন দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। আগামী জুনের মধ্যে আরো এক দফা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মিশনকে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনাকারী বাংলাদেশ দলকে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করেছে তুরস্ক সরকার। বুধবার (২৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৮০.৪৪ শতাংশ।বুধবার দুপুরে আল হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা কর হয়।