চলতি বছর হজে যেতে ইচ্ছুক কিন্তু এখনো চূড়ান্ত নিবন্ধন করেননি, তাদের জন্য বিশেষ দিন আজ। ধর্ম মন্ত্রণালয় থেকে এক দিনের জন্য হজ নিবন্ধনের সার্ভার খুলে দেয়া হবে। চলতি বছর এটিই শেষ সুযোগ বলে মন্ত্রণালয় জানিয়েছে।
র
রাজধানী ঢাকার অনেক এলাকায় সোমবার রাতে যে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছিল, অতিরিক্ত চাপই তার কারণ বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
কেবলমাত্র বায়ুদূষণজনিত কারণে ইউরোপের ২৭টি দেশে প্রতি বছর ১ হাজার ২শ’রও বেশি শিশু ও অপ্রাপ্তবয়স্কের মৃত্যু হয়। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিবেশ গবেষণা সংস্থা ইইউ এনভায়র্নমেন্টাল এজেন্সি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাগেরহটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ থেকে একটি চিত্রল হরিণসহ পাঁচ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা।
সাতক্ষীরায় বজ্রপাতে মো. মহসিন নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী মারা গেছেন। সোমবার সাতক্ষীরার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
গত শনিবার থেকে মেঘ আর বৃষ্টির দাপটে সারাদেশ থেকে দাবদাহ অনেকটা বিদায় নিয়েছে। এখন শুরু হচ্ছে কালবৈশাখীর দাপট। এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্ত। ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত।
রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী থেকে আব্দুর রহিম (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তিস্তা সড়ক সেতুর ৪নং গার্ডারের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আব্দুর রহিম লালমনিরহাট জেলার আফজাল নগর এলাকার নূরুল ইসলামের ছেলে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের বিষয় নিয়ে বিদেশীদের কাছে ধর্ণা দেয়া দেশবিরোধী কাজ।
ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে বিশ্বব্যাংক ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।