র

ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছে মানুষ

ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছে মানুষ

ঈদ উদযাপন শেষে ভোগান্তি ছাড়াই কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে কর্মস্থলে ফেরা লোকজনের চাপ নেই। যাত্রীরা খুব স্বাচ্ছন্দে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন মো. সাহাবুদ্দিন

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সাহাবুদ্দিন।  আজ বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পাঠ করান।

সাংবাদিকদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, ‘মাফ করবে না’ রাশিয়া

সাংবাদিকদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, ‘মাফ করবে না’ রাশিয়া

নিউইয়র্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সফর কভার করতে চাওয়া সাংবাদিকদের ভিসা দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন আচরণের জবাবে রোববার (২৩ এপ্রিল) রাশিয়া কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

রানা প্লাজা ধসের মতো বিপর্যয় এড়াতে দরকার নিয়ন্ত্রিত আরএমজি শিল্প : ইইউ

রানা প্লাজা ধসের মতো বিপর্যয় এড়াতে দরকার নিয়ন্ত্রিত আরএমজি শিল্প : ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, রানা প্লাজা ভবন ধসের মতো একই ধরনের বিপর্যয় এড়ানোর চাবিকাঠি হলো একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত তৈরি পোশাক (আরএমজি) শিল্প।

'২০২৪ সালে সমস্ত ফিরঙ্গিকে বাংলাদেশে পাঠাব' : ভারতীয় মন্ত্রী

'২০২৪ সালে সমস্ত ফিরঙ্গিকে বাংলাদেশে পাঠাব' : ভারতীয় মন্ত্রী

ভারতের ভোক্তাবিষয়ক উপমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বলেছেন যে ২০২৪ সালে সমস্ত 'ফিরাঙ্গিকে' বাংলাদেশে পাঠিয়ে দেবে বিজেপি। বিহারের রাজধানী পাটনায় রোববার এক অনুষ্ঠানে এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, '২০২৪ সালে বিহারের ৪০টি আসনে এই ফিরঙ্গি শাসনকে প্রকাশ্যে নিয়ে আসব।

চীনা পাইপলাইনে গ্যাস সরবরাহ ৫০ ভাগ বাড়াবে রাশিয়া

চীনা পাইপলাইনে গ্যাস সরবরাহ ৫০ ভাগ বাড়াবে রাশিয়া

চলতি বছর চীনে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ প্রায় ৫০ ভাগ বাড়াবে রাশিয়া। রুশ উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাকের উদ্ধৃতি দিয়ে আনাদুলু এ খবর প্রকাশ করেছে।

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ সোমবার সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে। রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

বিশ্বে সামরিক ব্যয় এখন সর্বকালের সর্বোচ্চ

বিশ্বে সামরিক ব্যয় এখন সর্বকালের সর্বোচ্চ

বিশ্বে সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে ২০২২ সালে বিশ্ব সামরিক খাতে ব্যয় করেছে ২.২৪ ট্রিলিয়ন ডলার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) সোমবার তার বার্ষিক সামরিক ব্যয় প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। এ নিয়ে টানা আট বছর ধরে বিশ্বে সামরিক ব্যয় বাড়ল।

শাওয়ালের ছয় রোজার ফজিলত

শাওয়ালের ছয় রোজার ফজিলত

শাওয়ালের ছয়টি রোজার মাধ্যমে রমজানের রোজার শুকরিয়া আদায় করা হয়। যখন কোনো বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন, তখন তাকে অন্য নেক আমলের তাওফিক দেন।

অ্যাটলেটিকোকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

অ্যাটলেটিকোকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

গোল করতে ভুলে যাওয়া বার্সেলোনা অবশেষে পেলো জালের দেখা। ন্যু ক্যাম্পে রোববার রাতে লা লিগার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারালো জাভি হার্নান্দেজের দল। এতে শিরোপার আরও একটু কাছে চলে এলো তারা।