র

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে সর্ব সাধারণের শ্রদ্ধা

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে সর্ব সাধারণের শ্রদ্ধা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। জাতির এই বীর সন্তানকে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বোয়ালখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

বোয়ালখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার রায়খালী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

'নতুন ধরনের' ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

'নতুন ধরনের' ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া আজ বৃহস্পতিবার 'নতুন ধরনের' ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র' নিক্ষেপ করেছে। এটি কোরিয়া উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী পানিতে পড়ায় টোকিও 'কড়া প্রতিবাদ' জানিয়েছে।

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১২৫ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ১৯তম।

ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা, একদিনে ১৬ জনের মৃত্যু

ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা, একদিনে ১৬ জনের মৃত্যু

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। একদিনে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজারের বেশি। এ অবস্থায় বেশ কয়েকটি রাজ্যে নেয়া হয়েছে বাড়তি সর্তকতা। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা।

ভারতে ২৯ মুখ্যমন্ত্রীই কোটিপতি, গরিব কেবল মমতা!

ভারতে ২৯ মুখ্যমন্ত্রীই কোটিপতি, গরিব কেবল মমতা!

ভারতের ৩০ জন মুখ্যমন্ত্রী ২৯ জনই কোটিপতি। একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কোটিপতি মুখ্যমন্ত্রীর তালিকায় নেই। তার সম্পত্তি ১৫ লাখ রুপির কিছু বেশি। অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস বা এডিআর সম্প্রতি যে রিপোর্ট দিয়েছে তাতে এমনটাই দেখা যাচ্ছে।

দুর্নীতি একটা ক্যাসনার : প্রধান বিচারপতি

দুর্নীতি একটা ক্যাসনার : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি একটা ক্যানসার। আমার হাতের পাঁচটি আঙুলের একটিতে যদি ক্যানসার হয়, তাহলে বড় চিকিৎসা হচ্ছে সেটি কেটে ফেলা। তাই যে জজ বিচার বিক্রি করবেন, তাকে ক্যানসার আক্রান্ত আঙুল হিসেবে কেটে ফেলতে আমি একটু দ্বিধাবোধ করব না।

যশোরে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা

যশোরে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে সোহেল রানা (৫০) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ওই গ্রামের ব্রিজের পাশে ভেড়ির রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে।

সংঘবদ্ধ ধর্ষণ মামলার বাদীকে ৫ বছরের কারাদণ্ড

সংঘবদ্ধ ধর্ষণ মামলার বাদীকে ৫ বছরের কারাদণ্ড

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলার সত্যতা না পাওয়ায় বাদী নারীকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছেন কক্সবাজার নারী ও শিশু ট্রাইব্যুনাল ১ এর বিচারক। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।