র

মিয়ানমারে বিদ্রোহীদের অনুষ্ঠানে সেনাদের হামলা, নিহত বেড়ে ১০০

মিয়ানমারে বিদ্রোহীদের অনুষ্ঠানে সেনাদের হামলা, নিহত বেড়ে ১০০

মিয়ানমারের সামরিক শাসনের বিরোধীদের এক অনুষ্ঠানে সেনাদের বিমান হামলায় এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১১ এপ্রিল) দেশটির সাগাইং অঞ্চলে এই হামলা চালায় সামরিক বাহিনী।

১৬ এপ্রিল থেকে হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন

১৬ এপ্রিল থেকে হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে। শেষ হবে ৩০ এপ্রিল।বুধবার (১২ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূষণে শীর্ষে চিয়াং মাই, 'অস্বাস্থ্যকর' ঢাকার বাতাস

দূষণে শীর্ষে চিয়াং মাই, 'অস্বাস্থ্যকর' ঢাকার বাতাস

ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে। বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৯ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান সপ্তম।

জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী জাফরুল্লাহ চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গোমূত্র পানের অযোগ্য; রয়েছে ১৪ রকম ব্যাকটেরিয়া

গোমূত্র পানের অযোগ্য; রয়েছে ১৪ রকম ব্যাকটেরিয়া

গোমূত্র বহু রোগের মহা ওষুধ হিসেবে প্রচার করে থাকে ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। এবার ওই মতবাদে জোর ধাক্কা দিলো দেশটিরই কেন্দ্রীয় গবেষণা সংস্থা ইন্ডিয়ান ভেটেনিয়ারি রিসার্চ ইন্সটিটিউট। গবেষণা সংস্থাটি জানিয়ে দিয়েছে, গোমূত্রে রয়েছে মারাত্মক কিছু ব্যাকটেরিয়া। তাই গোমূত্র মানুষের পক্ষে মারাত্মক।

ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম কঠোর আইন : যুক্তরাষ্ট্র

ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম কঠোর আইন : যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র মনে করে যে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম কঠোর আইন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ব্রিফিংয়ের সর্বশেষ অবস্থান তুলে ধরার সময় তার এই বক্তব্য প্রকাশ করা হয়।

অভিবাসীদের ঠেকাতে জরুরি অবস্থা জারি করল ইতালি

অভিবাসীদের ঠেকাতে জরুরি অবস্থা জারি করল ইতালি

ইতালি অভিমুখে অভিবাসীদের স্রোত ব্যাপকভাবে বেড়েছে। মূলত উন্নত জীবনের আশায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের অবৈধভাবে ইউরোপে পৌঁছানোর মরিয়া চেষ্টা কেবলই বাড়ছে।