র

মালিক-শ্রমিক দ্বন্দ্ব : কুষ্টিয়ায় ২ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

মালিক-শ্রমিক দ্বন্দ্ব : কুষ্টিয়ায় ২ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

কুষ্টিয়া-ঝিনাইদহ বাস মালিক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ার সাথে খুলনা ও ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট

বঙ্গবাজারের আগুন ৭৫ ঘণ্টা পর নিভল

বঙ্গবাজারের আগুন ৭৫ ঘণ্টা পর নিভল

ঈদের আগে কয়েক হাজার দোকান পুড়ে ৭৫ ঘণ্টারও বেশি সময় পর শুক্রবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।

ট্রেনের অগ্রিম টিকিট : বিক্রি শুরু হতেই শেষ

ট্রেনের অগ্রিম টিকিট : বিক্রি শুরু হতেই শেষ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হতে না হতেই প্রথম দিনের টিকিট শেষ হয়ে গেছে। প্রথম দিন দেয়া হচ্ছিল ১৭ এপ্রিলের টিকিট। তবে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের ১৭ তারিখের টিকিট। যশোর, খুলনা এবং উত্তরবঙ্গগামী চলাচলকারী কোনো ট্রেনেরই টিকিট নেই।

রাজনীতিতে শিষ্টাচার ও পরমতসহিষ্ণুতার বিকল্প নেই, সংসদে শেষ ভাষণে রাষ্ট্রপতি

রাজনীতিতে শিষ্টাচার ও পরমতসহিষ্ণুতার বিকল্প নেই, সংসদে শেষ ভাষণে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির হিসেবে সংসদে দেয়া শেষ ভাষণে মো: আবদুল হামিদ বলেছেন, রাজনীতিতে শিষ্টাচার ও পরমতসহিষ্ণুতার কোনো বিকল্প নেই। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই আমার রাজনীতির হাতেখড়ি ও প্রথম উত্থান এবং দ্বিতীয় উত্থান ঘটে শেখ হাসিনার উদ্যোগেই।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে একটি বাসভবনে বন্দুক হামলায় দু’জন নিহত ও অপর একজন আহত হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়ার।

গাইবান্ধায় ২৫ দোকান ও ৮টি বসতবাড়ি পুড়ে ছাই

গাইবান্ধায় ২৫ দোকান ও ৮টি বসতবাড়ি পুড়ে ছাই

গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের হাট লক্ষ্মীপুর বাজারে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ২৫টি দোকান ঘর এবং ৮টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বান্দরবানে পাহাড়ি দুই গ্রুপে গোলাগুলি, নিহত ৮

বান্দরবানে পাহাড়ি দুই গ্রুপে গোলাগুলি, নিহত ৮

পার্বত্য জেলা বান্দরবানে রোয়াংছড়িতে পাহাড়ি দুই গ্রুপ সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে শুক্রবার দুপুরে রোয়াংছড়ি থানায় নিয়ে আসে পুলিশ।

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৩৮ রান

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৩৮ রান

মিরপুর টেস্টের তৃতীয় দিনেই সম্ভাবনা ছিল সাকিব-লিটনদের জয়ে শেষ হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট। তবে হ্যারি টেক্টর, লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রেইনের অনবদ্য ইনিংস টাইগারদের হতাশা বাড়িয়ে দেয়।

ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’

রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৫৩। এই স্কোরের অর্থ দাঁড়ায় ঢাকার দূষণমাত্রা ‘অস্বাস্থ্যকর’। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টা ১৬ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।