রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন ছড়িয়ে পড়েছে পুলিশ হেড কোয়ার্টারে। সকাল থেকেই ঝুঁকিতে ছিল পুরো এলাকা। এক পর্যায়ে আগুন ছড়িয়ে যায় হেড কোয়ার্টারের ভেতরের চারতলা পুলিশ ব্যারাক ভবনে।
র
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে মঙ্গলবার যোগ দিলে ফিনল্যান্ডের পতাকা উড়বে সদর দফতরের বাইরে।
রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরইমধ্যে বঙ্গবাজার অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে পদক্ষেপ সফল করতে প্রতিক্রিয়াশীল নীতি, পরিকল্পনা ও শাসনের মাধ্যমে বৈশ্বিক ও স্বতন্ত্র দেশের প্রচেষ্টাকে সুসংহত করতে হবে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন নিয়ন্ত্রণসহ সার্বিক কার্যক্রমের সমন্বয় করছেন তিনি।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের পৃথক চারটি হামলায় অন্তত ১২ জন নিহত এবং বেশকিছু সংখ্যক লোক আহত কিংবা অপহৃত হয়েছেন। সোমবার পুলিশ ও কর্মকর্তা সূত্রে এ কথা জানা গেছে।
হাতিরঝিল থেকে পানি নিয়ে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নেভানোর চেষ্টা করছে বিমান বাহিনীর হেলিকপ্টার। সকাল ১০টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারকে হাতিরঝিল থেকে পানি নিতে দেখা যায়।
গুলিস্তানের বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। গাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটেছে।
চন্দ্রাভিযানের দল ঘোষণা করেছে নাসা। সোমবার নাসা এ ঘোষণা দেয়। এর ফলে বহু দিন পর চাঁদে আবার মানুষের পা পড়বে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় মঙ্গলবার ঢাকার অবস্থান অষ্টম। সকাল ৮টা ৫৬ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১১৯ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।