রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
র
রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫১টি ইউনিট। তিন ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সুষ্ঠুভাবে এই কাজ পরিচালনার জন্য হানিফ ফ্লাইওভারসহ আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন রাস্তার উল্টোপাশের মার্কেটসহ আরও চারটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিশন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে আগুন পাশের এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা বঙ্গবাজারের পাশাপাশি এই টাওয়ারের আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে।
জ্বালানি তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি তেল বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রক জোট ওপেক প্লাস। এরপরেই বিশ্ববাজারে বেড়েছে জ্বালানির দাম। এক বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ বেড়েছে।
ভোলার ওয়েস্টার্ন পাড়া সাগর বেকারি এলাকায় সোমবার রাত ১০টার দিকে আগুন লেগে তুলার গুদামসহ তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফয়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নেভাতে গিয়ে ধোয়ায় আক্রান্ত হয়ে ইব্রাহিম নামে এক যুবকের মৃত্যু। তবে এতে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টাকা দিয়ে এক পর্ন তারকার মুখ বন্ধ করার মামলায় আজ আদালতে হাজির হচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতোমধ্যেই নিউ ইয়র্কে উপস্থিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়েছে।
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছেন প্রায় সাতজন।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গোয়েন্দা পুলিশের পরিদর্শকের উপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামি সোহেল ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে ভারতে পালিয়ে যাওয়ার সময় গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার সিলেট কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৮ ও র্যাব- ৯ এর সদস্যরা।