র

প্রধানমন্ত্রী ময়মনসিংহে ২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন শনিবার

প্রধানমন্ত্রী ময়মনসিংহে ২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরকালে শনিবার ৫৭০ কোটি টাকা ব্যয়ে ২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন।প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ২১টি স্কুল ও কলেজে চারতলা একাডেমিক ভবন, ৩২টি পৌরসভায় স্যানিটেশন প্রকল্প, শেখ কামাল ইনডোর স্টেডিয়াম ও পাঁচটি সেতু। এছাড়াও প্রধানমন্ত্রী জেলায় আরো ১৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বিএনপির জেলা ও মহানগরে মানববন্ধন শনিবার

বিএনপির জেলা ও মহানগরে মানববন্ধন শনিবার

ইউনিয়ন থেকে মহানগর পর্যন্ত ধারাবাহিক পদযাত্রা কর্মসূচির পর শনিবার (১১ মার্চ) সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।

বিএনপির চেঁচামেচির মধ্যেই ফ্রিডম হাউস গণতন্ত্র চর্চা সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বিএনপির চেঁচামেচির মধ্যেই ফ্রিডম হাউস গণতন্ত্র চর্চা সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেঁচামেচির মধ্যেই ফ্রিডম হাউস গণতন্ত্র চর্চা সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ।

বায়ুদূষণে আজ শীর্ষ দশে ঢাকা

বায়ুদূষণে আজ শীর্ষ দশে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী শুক্রবার (১০ মার্চ) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন বেলা সাড়ে ১০টার দিকে ১৫৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

রাজধানীতে ছিনতাইকালে আটক ৩০

রাজধানীতে ছিনতাইকালে আটক ৩০

রাজধানীর হাজারীবাগ, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা ৩০ ছিনতাইকারীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুরসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

মতিঝিলে বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত

মতিঝিলে বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত

রাজধানীর মতিঝিলে একটি বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল জলিল (৪৫), তিনি একটি বেসরকারি কোম্পানির ট্রাকের চালক ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। 

জার্মানিতে গুলি, নিহত ৭

জার্মানিতে গুলি, নিহত ৭

জার্মানির হামবুর্গের একটি চার্চে বৃহস্পতিবার রাতে গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু

শিক্ষাবর্ষ ২০২২-২৩-এর এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দেশের ১৯ কেন্দ্রে শুরু হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশ নিচ্ছে ২০ হাজার ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানী থেকে ৫৮ জন গ্রেফতার

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানী থেকে ৫৮ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।