র

মাছ বিক্রেতা থেকে প্রভাবশালী রাজনীতিক অনুব্রত মন্ডলকে নিয়ে তোলপাড়

মাছ বিক্রেতা থেকে প্রভাবশালী রাজনীতিক অনুব্রত মন্ডলকে নিয়ে তোলপাড়

তিনি পশ্চিমবঙ্গের কোনও মন্ত্রী নন, এমনকি এমপি বা এমএলএ-ও নন। তবুও বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের নামে গোটা তল্লাটে বাঘে গরুতে এক ঘাটে জল খায় - এমনটাই জনশ্রুতি।গত বছরের ১১ আগস্ট এই অনুব্রত মন্ডলকেই একগুচ্ছ দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।

সিদ্দিকবাজারে বিস্ফোরণ নিয়ে তদন্ত চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

সিদ্দিকবাজারে বিস্ফোরণ নিয়ে তদন্ত চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলিস্তানের সিদ্দিক মার্কেটে বিস্ফোরণ নিয়ে গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন সংস্থার তদন্ত কার্য চলমান। তদন্তের পরে আমরা জানাতে পারব এক্সক্লুসিভ (বিশেষ) কোনো কারণে আগুনের সূত্রপাত ঘটলো নাকি গ্যাস অথবা শর্ট সার্কিট থেকে হয়েছে।

বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিলো ইংল্যান্ড

বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিলো ইংল্যান্ড

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জুতসই বোলিং করলো বাংলাদেশ। ইংল্যান্ডকে আটকে দিলো ১৫৬ রানে। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে জস বাটলারের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৫৭ রানের টার্গেট দেয় ইংল্যান্ড।

এইচএসসিতে একজনও পাস না করা ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

এইচএসসিতে একজনও পাস না করা ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

২০২২ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস না করা ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। আগামী দশ দিনের মধ্যে লিখিতভাবে এ কারণ ব্যাখ্যা করে বোর্ডকে জানাতে হবে।

৫ অভ্যাস অজান্তেই ক্ষতি করছে কিডনির!

৫ অভ্যাস অজান্তেই ক্ষতি করছে কিডনির!

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল কিডনি। সুস্থ থাকতে কিডনিকে অবহেলা করলে চলবে না। নয়তো শরীরে নানা জটিলতা বাসা বাঁধতে পারে। বড় কোনও শারীরিক সমস্যার সম্মুখীন হওয়ার আগে তাই সতর্ক থাকা জরুরি। 

সিংড়ায় সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১

সিংড়ায় সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১

আগুন নেভাতে গিয়ে নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অপর তিনজন। বুধবার রাত দশটার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের কুমগ্ৰামে এই দুর্ঘটনা ঘটে। 

কয়েকদিনের মধ্যে বাখমুতের পতন হতে পারে : ন্যাটো

কয়েকদিনের মধ্যে বাখমুতের পতন হতে পারে : ন্যাটো

ন্যাটো প্রধান স্টলটেনবার্গ সতর্ক করে দিয়ে বলেছেন, কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত নগরীর নিয়ন্ত্রণ রাশিয়ার বাহিনীর হাতে চলে যেতে পারে।