বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ১৮০টি দেশের তালিকার মধ্যে বাংলাদেশ ১২তম অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।
র
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে কর্তব্যরত চিকিৎসকদের জন্য ছয়টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুরকিনা ফাসোতে রোববার ও সোমবার দুটি সশস্ত্র হামলায় সৈন্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে।সোমবার (৩০ জানুয়ারি) আঞ্চলিক গভর্নর ও সেনাবাহিনীর পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
দ্বিতীয় বোলার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট শিকার করলেন পেসার রুবেল হোসেন।
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে সোমবার দিবাগত রাত ২টার দিকে দগ্ধ হয়ে রাবিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
দিন কয়েক আগেই প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের প্রধান সুন্দর পিচাই তার সংস্থায় প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন। ওই সিদ্ধান্তের দায় সম্পূর্ণভাবেই তার বলেও জানিয়েছিলেন পিচাই।
ইউক্রেনকে যুদ্ধবিমান না দেবে না যুক্তরাষ্ট্র। এর বদলে আবরামস ট্যাঙ্কসহ অন্যান্য ধরনের সহায়তা বাড়াবে দেশটি। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কোঅর্ডিনেটর ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স জন কিরবি এ তথ্য প্রকাশ করেছেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধবিমান দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছে ইউক্রেন।
বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের নির্বাহী বোর্ডের সভায় ওই ঋণের অনুরোধটি অনুমোদন করা হয়েছে।