সরকারের নির্বাহী আদেশে এবার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী গ্রাহক পর্যায়ে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগের চেয়ে ইউনিট প্রতি ২০ পয়সা বেড়েছে। গ্রাহক পর্যায়ে এ দাম ৩ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ১৪ পয়সা করা হয়েছে।
র
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ১০ ব্যারেল অকটেন চুরির মামলায় ফজল প্রধানিয়া ও জাহাঙ্গীর আলম গাজী (মরু হাজি) নামে দুই চিহ্নিত চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাকিস্তানের পেশোয়ারে নামাজের সময় এক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩। এছাড়া আহত হয়েছে ১৫০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মসজিদটি ছিল পেশোয়ারের পুলিশ লাইন্সের ভেতরে। সেখানে সাধারণত ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য জোহরের নামাজ পড়েন
সৌদি আরবে গতকাল সোমবার চার দিনের ফ্রি ভিসা চালু হয়েছে। ফলে ট্রানজিট যাত্রীরা ওমরাহ করা, মসজিদে নববি জিয়ারতসহ ৯৬ ঘণ্টার জন্য যেকোনো কাজে সৌদি আরবে অবস্থান করতে পারবে। এই ভিসা তিন মাসের জন্য বৈধ থাকবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের নাম নকিব হোসেন আদিল সরকার ও মোখলেসুর রহমান মুকুল।
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ভর্তি পিকআপ জব্দসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
দুই ব্যাটার তৌহিদ হৃদয় ও জাকির হাসানের জোড়া হাফ-সেঞ্চুরির পর পেসার রুবেল হোসেনের দারুন বোলিং নৈপুন্যে প্রথম দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।
কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় খাদেম আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। নিহত খাদেম আলী মাস্টারের হাট এলাকা হেমের কুটি গ্রামের মৃত খটু মামুদের পুত্র।
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় ট্রাকচাপায় আল ইমরান (২৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার তারাকান্দা এলাকার ইদ্রিস আলীর ছেলে।
কুষ্টিয়ার কুমারখালীত মোটরসাইকেলের ধাক্কায় সামিয়া আফরিন সোহাগী (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও এক ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।