র

রাজধানীতে অভিযানে বিভিন্ন মাদক জব্দ, গ্রেফতার ৫৯

রাজধানীতে অভিযানে বিভিন্ন মাদক জব্দ, গ্রেফতার ৫৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ম্যাচ শেষ হওয়ার আগেই হাত মিলিয়ে হারল ভারত

ম্যাচ শেষ হওয়ার আগেই হাত মিলিয়ে হারল ভারত

এক দিনের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাঁচিতে শুক্রবার প্রথম ম্যাচেই হেরে গেল ভারত। তবে ম্যাচের শেষ দিকে দেখা গেল অদ্ভুত দৃশ্য। ম্যাচের এক বল এবং এক উইকেট বাকি থাকতেই হঠাৎ করে দু’দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাতে শুরু করলেন।

লাদাখে সৈন্য বাড়াচ্ছে চীন, সংঘর্ষের আশঙ্কা ভারতের

লাদাখে সৈন্য বাড়াচ্ছে চীন, সংঘর্ষের আশঙ্কা ভারতের

লাদাখ সীমান্তের ওপারে সৈন্য বাড়াচ্ছে চীন। বিশেষ সূত্রে সেই খবর পেয়ে ভারত-চীনের মধ্যে আবারো সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করল ভারতীয় পুলিশ। এ ব্যাপারে একটি রিপোর্ট তারা প্রকাশ করেছে লাদাখ পুলিশের শীর্ষ কর্তাদের একটি সম্মেলনে। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শিলিগুড়ি করিডরে নিরাপত্তা জোরদার ভারতের

শিলিগুড়ি করিডরে নিরাপত্তা জোরদার ভারতের

ভারত ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর বা চিকেন নেককে ঘিরে নিরাপত্তা ব‌্যবস্থা আরো উন্নত করছে ভারতীয় সেনাবাহিনী।

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, আরো অস্ত্র চায় জেলেন্সকি

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, আরো অস্ত্র চায় জেলেন্সকি

ইউক্রেনের সামরিক কর্মকর্তারা শুক্রবার বলেছেন যে রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে তারা আরো পশ্চিমা অস্ত্রের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নৈকাঠি এলাকার পালবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ময়মনসিংহে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ

ময়মনসিংহে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ

ময়মনসিংহ মহানগরের বাউন্ডারি রোড এলাকায় ছাত্রলীগ ও যু্বলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নতুন বই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

নতুন বই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানুষ বানর থেকে এসেছে- নতুন পাঠ্যবইয়ের কোথাও এমনটি লেখা নেই। এ বিষয়ে গুজব ছড়িয়ে একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত রয়েছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এবার কুরআন পোড়ানো হলে ডেনমার্কে তুর্কি দূতাবাসের সামনে

এবার কুরআন পোড়ানো হলে ডেনমার্কে তুর্কি দূতাবাসের সামনে

অতি উগ্র ড্যানিশ-সুইডিশ রাজনীতিবিদ র‌্যাসমাস প্যালুড্যন আবারো পবিত্র কুরআন পুড়িয়েছেন। শুক্রবার তিনি ডেনমার্কে তুর্কি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটান। এর আগে তিনি সুইডেনে একই কাজ করেছিলেন।