আজ কেটে যেতে পারে শৈত্যপ্রবাহ। গতকাল সোমবার দেশের চার জেলায় শৈত্যপ্রবাহ ছিল। তাপমাত্রার উন্নতি হওয়ায় এসব জেলা থেকেও শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে। তবে সামনের সপ্তাহে বৃষ্টি হলে আবার কিছুটা শীত অনুভূত হতে পারে।
- ফেনীতে ইয়াবা মামলায় এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড
- * * * *
- আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য, বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার
- * * * *
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
- * * * *
- নাঙ্গলকোটে অসহায় ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
- * * * *
- বগুড়ায় খড় ও ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ বলে অপপ্রচারের দাবি
- * * * *
র
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপশাসন ও শোষণের বিরুদ্ধে ঊনসত্তরের গণঅভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহিদ গণতন্ত্র প্রেমীমানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।
পাকিস্তানী পেসার নাসিম শাহর বোলিং নৈপুন্যে টানা চতুর্থ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্য দিকে টানা ষষ্ঠ হারের স্বাদ পেয়েছে ঢাকা।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা (প.) ইউনিয়নে অপহরণের পর মুক্তিপণের ১০ লাখ টাকা না পেয়ে শিশু নাবিল হোসেন ইমনকে (৬) হত্যা করা হয়। হত্যার ঘটনায় করা মামলায় সোমবার আসামি মো. শাহজালাল হোসেন সোহাগকে (২৬) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সড়ক দুর্ঘটনায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় বাসের চালক ও তার সহকারীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবার এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। অবস্থার অবনতি হওয়ায় সাধারণ ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
ভোলা নর্থ-২ নম্বর কূপে গ্যাসের বড় মজুদের সন্ধান পাওয়া গেছে। রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের মালিকানাধীন এই গ্যাসক্ষেত্রে এটি দ্বিতীয় কূপ। এর আগে ভোলা নর্থ ১ কূপে ২০১৮ সালে গ্যাস পাওয়া যায়। এই কূপটি খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাজপ্রম। গত ডিসেম্বরে এখানে কূপ খনন কাজ শুরু হয়। কূপটি থেকে দিনে ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করছে পেট্রোবাংলা।
পাবনা প্রতিনিধি: পাবনা জেলার আতাইকুলা থানাধীন ৫ নং লক্ষ্মপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে ৭ লক্ষ শলাকা নকল বিড়ি জব্দ করেছে র্যাব।
জার্মানীর ফ্রাঙ্কফুর্টে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় শীর্ষস্থানীয় বৈশ্বিক ভোগ্যপণ্য প্রদর্শনী আম্বিয়েন্ত ২০২৩-এ প্রায় ৫৫ বাংলাদেশী কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করতে যাচ্ছে।
বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। তাই মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে এ মাস গণনা করা হবে। সেই হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।