সৌদি আরব লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিন হরমুজ প্রণালিতে অবরোধ থাকায় বিশ্বজুড়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গতকাল শুক্রবার যে দামে অপরিশোধিত তেল বিক্রি হয়েছে, তা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ।
র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আগামীকালই হতে পারে। তবে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিলের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভের পর সংঘর্ষের ঘটনায় প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দেশটির বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। দিনের বেশির ভাগ সময় বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে কয়েকটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭.৬২ ক্যালিবারের ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ মো. শামিম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
ইসরাইলে আসন্ন পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন পাঁচ লাখেরও বেশি তরুণ। তবে তাদের বড় একটি অংশের ঝোঁক ডানপন্থি ও কট্টর ডানপন্থি রাজনীতির দিকে।
বিশ্লেষকদের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ, কট্টর ডানপন্থি নেতাদের প্রভাব এবং সামাজিক যোগাযোগমাধ্যম এ প্রবণতা জোরালো করেছে।
শেখ হাসিনার সঙ্গে তুলনা করে তারেক রহমানকে অবৈধভাবে ক্ষমতায় থাকার অভিযোগ করার পর জাতীয় সংসদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী হওয়া মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহে গার্ড অব অনার দেওয়া ও নিজ এলাকায় দাফন নিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে।
রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলায় পলাশ (২৮) ও তোতা মিয়া ওরফে রাব্বিকে (২২) গ্রেফতার করেছে এসআরবি-২।
মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে শনিবার রায়েরবাজার ও বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।