গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও৭ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪১ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১০ জন।
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রাত সাড়ে ৯টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
অধিনায়ক সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক জয় পেয়েছে ফরচুন বরিশাল। আজ টুর্নামেন্টের ১১তম ম্যাচে বরিশাল ১২ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশের সাড়ে ৩ কোটি কৃষক স্মার্ট হয়ে গড়ে উঠবে। এই লক্ষ্যে দেশের ৫০টি গ্রামে ২০ হাজার কৃষককে নিয়ে পাইলট কার্যক্রম শুরু হয়েছে।
দুর্দান্ত এক জয় দিয়ে প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ^কাপ শুরু করলো বাংলাদেশ। আজ থেকে শুরু হওয়া বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতিকূল বিশ্বেও দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে গার্মেন্টস ও এক্সেসরিজ শিল্প।
সিলেটে জ্বালানি সংকটের কারণে বুধবার (১৮ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি।
চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো ভিড়বে ১০ মিটার গভীরতার বড় জাহাজ। রোববার (১৫ জানুয়ারি) পরীক্ষামূলকভাবে বন্দর জেটিতে নোঙর করতে যাচ্ছে ১০ মিটার ড্রাফট ও ২০০ মিটার দৈর্ঘ্যের এই জাহাজটি। এজন্য সকল প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে এবং দেশে ইতিবাচক ভূমিকা বিবেচনা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ।