জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রাখট পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কিছু কাজের জন্যে সমালোচিত হওয়ার প্রেক্ষিতে তিনি তার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দেশটির গুরুত্বপূর্ণ কিছু জাতীয় সংবাদ মাধ্যম শুক্রবার সংবাদটি প্রচার করে
র
প্রথম জয়ের খোঁজে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে টসে জিতে ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস আগে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন ফরচুন বরিশালকে।
ঝিনাইদহের সদর উপজেলার কয়ারগাছি নামকস্থানে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের শৈলকূপায় বাসের ধাক্কায় তুষার হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হাবিবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘনবসতিপূর্ণ ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারো প্রথম স্থান দখল করেছে। শনিবার সকাল ৮ টা ৫৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫১ নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।
টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অসুস্থ হয়ে মারা গেছেন আরো তিন মুসল্লি। এ নিয়ে ইজতেমায় মোট ছয়জনের মৃত্যু হলো। ফজরের নামাজের সময়ই তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
গুপ্তচরবৃত্তির দায়ে ইরানি-ব্রিটিশ নাগরিক ও ইরানের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে কখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
টানা কয়েক দিন শৈত্যপ্রবাহের পর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। গত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’ এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কুয়াশায় আনুষ্ঠানিকভাবে ফ্লাইট চলাচল বন্ধ না থাকলেও রানওয়ের দৃশ্যমানতা কম থাকায় সময় মতো ফ্লাইট অবতরণ করতে পারেনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।