ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
র
মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৭ কোটির কাছাকাছি। আর মৃতের সংখ্যা ৬৭ লাখ ২১ হাজার ছুঁইছুঁই।
দুই বছর পর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হলো প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সংসদের উপনেতা হচ্ছেন। ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। আওয়ামী লীগের সংসদীয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা ওয়াসা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে হাস্যোজ্জ্বল লিওনেল মেসি প্যারিসে ফিরেছেন আরও এক সপ্তাহ আগে। বুধবার অ্যাংগার্সের বিপক্ষে লিগ ম্যাচে মাঠে নামেন তিনি।
ঘন কুয়াশায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উচিতপুর মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় ওই তাপমাত্রা রেকর্ড করা হয়। কুয়াশা না থাকায় ঠান্ডা বাতাসে বাড়ছে শীতের তীব্রতা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
তীব্র শীতে মারাত্মক দুর্ভোগে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে এ জেলায়।