রাজধানীর আগারগাঁও মেট্রোরেলের স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে ছেলে সন্তান প্রসব করেছেন সোনিয়া রানী রায় নামে এক প্রসূতি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এ ঘটনা ঘটে।
র
নিজের পোষা তিন কুকুরের কামড়ে আহত হয়ে প্রাণ হারালেন জাম্বিয়ার জাতীয় দলের সাবেক ফুটবলার ফিলেমন মুলালা। শনিবার দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সে নিজের বাড়িতে কুকুরের হামলার শিকার হন ৬০ বছর বয়সী এই ফুটবলার।
ইজতেমার মূল পর্ব শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বুধবার থেকেই হাজার হাজার তাবলীগ মুসল্লি ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন।
রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা এবং যশোর ও চুয়াডাঙ্গায় গতকাল বুধবার বয়ে যাওয়া মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ আজ বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিনে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তিনি নিজে বলেছেন, কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। কিন্তু সেটা মানতে চাইছেন না সতীর্থরা। মানতে চাইছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। তার মতে, চার বছর পরের বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে খেলতে দেখা যাবে লিয়োনেল মেসিকে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গত সপ্তাহে প্রকাশিত টেস্ট ক্রিকেট র্যাংকিংয়ে বাংলাদেশেীদের মধ্যে তালিকার সেরা ১১তম স্থানে ছিলেন ডান-হাতি ব্যাটার লিটন দাস।
রাশিয়া তার শীর্ষ জেনারেলকে ইউক্রেন যুদ্ধের দায়িত্ব দিয়েছে। এর মাধ্যমে যুদ্ধক্ষেত্রে কয়েক মাস ধরে পরাজয়ের প্রেক্ষাপটে দেশটি তার সামরিক কমান্ড কাঠামোতে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাবীকে গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন দিয়ে হত্যার অভিযোগে দেবরকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর তেজগাঁও রেল ক্রসিং এলাকায় মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার এ দুর্ঘটনা ঘটে।