ব্যাটে বল লেগেছে কি না, তা নিয়ে ক্রিকেটে বিতর্ক নতুন নয়। বিশেষ করে ক্যাচ আউটের আবেদনে বল ব্যাট ছুঁয়েছে কি না, তা নির্ধারণ করতে হিমশিম খেতে হয় আম্পায়ারদের।
র
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার ধলই ইউনিয়নের সেকান্দর পাড়া গোমস্তের পাড়া বাড়ি সংলগ্ন হালদা নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাগুরায় পৌর যুবদল নেতা শাকেরকে গুলি করে হত্যার বিচার দাবিতে মাগুরা-ঢাকা মহাসড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এর আগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
মাস ছয়েক আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই চলছিল চিকিৎসা। কিন্তু ফেরানো গেল না। ৩৯ বছর বয়সেই চলে গেলেন মৃত্যুর দেশে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন।
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯ বছর বয়সী এক যুবক ও ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।
নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার রাতে সিংড়া থানায় মামলাটি দায়েরের পর আবু হুরায়রা নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
নেত্রকোনায় পিকআপের নিচে তৈরি বিশেষ গোপন চেম্বারে পাচারের সময় ভারতীয় ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ নামের মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় পিকআপচালক মো. ফারুক মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়েছে।
ধর্ম বা বেহেশতের প্রলোভন দেখিয়ে নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক-অর্থনৈতিক মুক্তি ও সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনার মাধ্যমেই বিএনপি জনগণের মন জয় করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের স্বাস্থ্যখাতকে জনগণের প্রত্যাশা পূরণ ও সন্তুষ্টি অর্জনের পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে সরকার।