পশ্চিমা দেশগুলোকে অবশ্যই ইউক্রেনকে দীর্ঘ মেয়াদে সাহায্য করার প্রস্তুতি রাখতে হবে। কারণ, রাশিয়ার নমনীয়ও হওয়ার কোনো লক্ষ্য নেই। ন্যাটো মহাসচিব এই কথা জানিয়েছেন।
র
ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে নদীপথে কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) -এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী সাধারণ নির্বাচন যথাসময়ে এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এ সরকারের মেয়াদ ৫ বছর, মেয়াদ শেষে সংবিধানে যেভাবে বলা আছে একটা জাতীয় নির্বাচন হবে, ঠিক সেভাবে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে।’
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সীমান্তবর্তী শহরের একটি কারাগারে সশস্ত্র হামালা হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকেজন।
গত এক বছরে তিন হাজার ৪৯৫ জন নারী ও কন্যাশিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে নারী এক হাজার ৮৭৬ জন এবং কন্যাশিশু আছেন এক হাজার ৬১৯ জন। বাংলাদেশ মহিলা পরিষদ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে চারটি ফেরি।
বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন ইন্তেকাল করেছেন। ইননালিললাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রোববার রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।