ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই সিরীয় সৈন্য নিহত এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়েছে। সিরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
র
ফিলিস্তিন ইস্যুতে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবের নিন্দা জানিয়েছে ইসরাইল। প্রস্তাবটিকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরাইল এই ‘ঘৃণ্য সিদ্ধান্ত’ মানতে বাধ্য নয়।
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একটি শপিং মলে পদদলিত হয়ে ৯ জন নিহত হয়েছেন। তারা সবাই নতুন বছরের আতশবাজি প্রদর্শন দেখতে সেখানে জড়ো হয়েছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, ২০২৩ সালে লক্ষ্য অর্জনে সরকার দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জ মোকাবিলায় ভালোভাবে প্রস্তুত রয়েছে।
যশোর সদর উপজেলায় ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রীসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি।
বাংলাদেশ ২০২২ সালের ডিসেম্বরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১ দশমিক ৭০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পেয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ৪ দশমিক ২৩ শতাংশ বেশি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ২০২৩ সালের নতুন শিক্ষাক্রমের মাধ্যমে স্মার্ট শিক্ষা শুরু হলো।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, নতুন বছর শুরু হওয়ার সময়টিতে তারা রাশিয়ার ছোঁড়া ৪৫টি বিস্ফোরক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সম্ভাব্য বিশ্বমন্দার চ্যালেঞ্জ মোকাবিলাসহ সমাজের সকল স্তরের মানুষের কল্যাণ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাসমূহকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।